…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত এলিজা জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সংসদ ভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মির্জা ফয়সল আমীন।

অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হলে সোমবার নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করে এবং এ সংক্রান্ত গেজেট জারি করে।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় শূন্য হওয়া আসনটিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

রাজনীতি বিভাগের আরও খবর

কারখানা বন্ধের উসকানি দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাজনীতি

কারখানা বন্ধের উসকানি দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কেউ পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

রাজনীতি

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে, তা প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শুধু ডিসেম্বরেই নয়, শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে বলে মনে করছে সরকার। এমন চেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছে…

ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামানের শপথ আজ
রাজনীতি

ঠাকুরগাঁও-১-এর মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত আসনের এলিজা জামানের শপথ আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ…

সাত দাবি মানা না হলে এক দফা: কুষ্টিয়ার জনসভা থেকে হুঁশিয়ারি শফিকুর রহমানের, ১১ দলের পরের গন্তব্য সিলেট
রাজনীতি

সাত দাবি মানা না হলে এক দফা: কুষ্টিয়ার জনসভা থেকে হুঁশিয়ারি শফিকুর রহমানের, ১১ দলের পরের গন্তব্য সিলেট

সাত দাবি বাস্তবায়ন না হলে এক দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কুষ্…