…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪০০

নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪০০
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ জনে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪০০ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮২ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩১৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৫৮ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৪ হাজার ৭৪ জন।

মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ঋতু বদলের সময় বাড়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ: কারা ঝুঁকিতে, বাঁচার উপায় কী

প্রকৃতির নিয়মে ঋতু বদলালেও এই সময়ে স্বাস্থ্যের ওপর তার নেতিবাচক প্রভাব প্রতিবছরই এক পরিচিত দৃশ্য। তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার হেরফেরের পাশাপাশি এই…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এ বছর আক্রান্ত এক লাখ ৩৩ হাজার, মৃত্যু ৪১৮ জনের; টেকসই নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি

বাংলাদেশে ডেঙ্গু এখন আর কোনো সাময়িক বা মৌসুমি জনস্বাস্থ্য সমস্যা নয়; এটি ক্রমেই একটি দীর্ঘস্থায়ী জাতীয় সংকটে রূপ নিচ্ছে। প্রায় ২৭ বছর ধরে ডেঙ্গু …

রাজধানীর চাল ও চিড়ার নমুনায় ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন: গবেষণায় শনাক্ত ২৭ ও ৫৫ শতাংশে
স্বাস্থ্য

রাজধানীর চাল ও চিড়ার নমুনায় ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন: গবেষণায় শনাক্ত ২৭ ও ৫৫ শতাংশে

রাজধানী ঢাকার খোলাবাজার ও সুপারশপ থেকে সংগ্রহ করা চাল ও চিড়ার নমুনায় লিভার ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন রাসায়নিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। গবে…

ডেঙ্গুতে সাত মাসের শিশুর মৃত্যু, খবর শুনে সৌদিতে বাবারও মৃত্যু; একই দিনে হারাল পরিবারটি তিনজনকে
স্বাস্থ্য

ডেঙ্গুতে সাত মাসের শিশুর মৃত্যু, খবর শুনে সৌদিতে বাবারও মৃত্যু; একই দিনে হারাল পরিবারটি তিনজনকে

ডেঙ্গুতে আক্রান্ত সাত মাসের শিশুপুত্র আদরকে হারানোর শোক সইতে পারেননি সৌদি প্রবাসী বাবা আরিয়ান খান। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হ…