…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জাপান সফর নিয়ে অবহিত করলেন

নিজস্ব প্রতিবেদক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জাপান সফর নিয়ে অবহিত করলেন
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক অবহিত করেন। সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়েও তিনি রাষ্ট্রপতিকে জানান।

একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের বিবরণ তুলে ধরেন। জাপানের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনার বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

রাষ্ট্রপতি এই সফরে দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টি উঠে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই জাপান সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে দুই নেতা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিব-২সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরও খবর

পোশাকশিল্পে নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল
জাতীয়

পোশাকশিল্পে নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

দেশের পোশাকশিল্প খাতে চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের …

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে অস্থিরতার ষড়যন্ত্রের আশঙ্কা সরকারের, ৩০ হাজার টাকা মজুরির দাবি যৌক্তিক বললেন তাসলিমা
জাতীয়

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে অস্থিরতার ষড়যন্ত্রের আশঙ্কা সরকারের, ৩০ হাজার টাকা মজুরির দাবি যৌক্তিক বললেন তাসলিমা

পোশাক খাতের অসন্তোষকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্…

জাতীয়

ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী ফকির মাহবুব আনাম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্ত…

নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা সীমান্তে মাদকের ১০-১২টি পথ, এক বছরে ৫১১ মামলায় গ্রেপ্তার ৬৯৫ জন
জাতীয়

নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা সীমান্তে মাদকের ১০-১২টি পথ, এক বছরে ৫১১ মামলায় গ্রেপ্তার ৬৯৫ জন

সীমান্ত জেলা নেত্রকোণায় রাতের আঁধারে মাদক ঢুকছে সীমান্ত পেরিয়ে। কখনো মাথায় করে, কখনো মোটরসাইকেল, পিকআপ ভ্যান, অটোরিকশা কিংবা অন্য যানবাহনে আনা এসব …