…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে বিস্কুট কারখানায় শিল্প লবণ আর তেলাপোকার উপদ্রব, জরিমানা ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেক তৈরির অভিযোগে ‘বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’ নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার শেরুয়া বটতলা (ধড়মোকাম) এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারখানাটিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান; তার সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেছেন, অভিযানে কারখানাটিতে নানা অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে ময়লাযুক্ত কাঠের টেবিলে বিস্কুট তৈরি করা।

অভিযানে আরও পাওয়া গেছে, খাদ্যপণ্য তৈরিতে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ (ইন্ডাস্ট্রিয়াল সল্ট) ব্যবহার করা হচ্ছিল। কেক ও বিস্কুট সংরক্ষণের জায়গায় অসংখ্য তেলাপোকার উপদ্রবও দেখা গেছে।

এ ছাড়া প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় বলে অধিদপ্তর জানিয়েছে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে জব্দ করা শিল্পকারখানায় ব্যবহারের লবণ ও পাঁচ ট্রে কেক জনসমক্ষে ধ্বংস করা হয়।

মেহেদী হাসান আরও বলেছেন, সব অনিয়ম সংশোধনের জন্য প্রতিষ্ঠানটিকে সাত দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মাগুরায় ধানের বস্তার আড়ালে লুকানো ২৯ বস্তা ডিএপি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
আইন ও অপরাধ

মাগুরায় ধানের বস্তার আড়ালে লুকানো ২৯ বস্তা ডিএপি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মাগুরা সদর উপজেলার বাগেরহাট বাজারে ধানের বস্তার আড়ালে অবৈধভাবে ডিএপি সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জ…

আইন ও অপরাধ

কিশোরগঞ্জের নিকলীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের নিকলীতে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সিয়াম হাসান অক্ষয…

ঝালকাঠির রাজাপুরে যুবক হত্যার প্রধান আসামি শাহজাহান হাওলাদার পিরোজপুর থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

ঝালকাঠির রাজাপুরে যুবক হত্যার প্রধান আসামি শাহজাহান হাওলাদার পিরোজপুর থেকে গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামের এক যুবককে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি শাহজাহান হাওলাদারকে গ্রেপ্তা…

আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, তিন জেলায় গ্রেপ্তার ৪০ জন প্রকৃত শ্রমিক নন: ডিআইজি মুস্তাফিজুর
আইন ও অপরাধ

আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, তিন জেলায় গ্রেপ্তার ৪০ জন প্রকৃত শ্রমিক নন: ডিআইজি মুস্তাফিজুর

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুস্তাফিজ…