…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কিশোরগঞ্জের নিকলীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের নিকলীতে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সিয়াম হাসান অক্ষয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অন্য দুজন হলেন নিকলী সদরের পুকুরপাড় গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মো. শাহরুখ (২৭) ও একই গ্রামের মিয়া হোসেনের ছেলে মো. হিমেল (২৭)।

সিয়াম হাসান অক্ষয় খালিসাহাটি গ্রামের বাহার উদ্দিন বাচ্চুর ছেলে। তিনি নিকলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে নিকলী সদরের বড় তালাবপাড় গ্রামে শ্বশুরবাড়ি থেকে অক্ষয়কে গ্রেপ্তার করা হয়। শাহরুখ ও হিমেলকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অক্ষয়ের নেতৃত্বে শতাধিক কিশোরের একটি দল এলাকায় সক্রিয় রয়েছে। এই দলের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০টার দিকে নিকলী সদরের টিএন্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে শাকিল (২২) নামের এক যুবককে ৬ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ আটক করে পুলিশ।

এ খবর পেয়ে অক্ষয় ও তার সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশকে ধাক্কা দিয়ে আটক শাকিলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা।

এ ঘটনায় নিকলী থানার উপপরিদর্শক (এসআই) তুষার বাদী হয়ে অক্ষয়সহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, মাদক, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মাগুরায় ধানের বস্তার আড়ালে লুকানো ২৯ বস্তা ডিএপি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
আইন ও অপরাধ

মাগুরায় ধানের বস্তার আড়ালে লুকানো ২৯ বস্তা ডিএপি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মাগুরা সদর উপজেলার বাগেরহাট বাজারে ধানের বস্তার আড়ালে অবৈধভাবে ডিএপি সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জ…

ঝালকাঠির রাজাপুরে যুবক হত্যার প্রধান আসামি শাহজাহান হাওলাদার পিরোজপুর থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

ঝালকাঠির রাজাপুরে যুবক হত্যার প্রধান আসামি শাহজাহান হাওলাদার পিরোজপুর থেকে গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামের এক যুবককে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি শাহজাহান হাওলাদারকে গ্রেপ্তা…

আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে বিস্কুট কারখানায় শিল্প লবণ আর তেলাপোকার উপদ্রব, জরিমানা ৫০ হাজার টাকা

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেক তৈরির অভিযোগে ‘বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’ নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ক…

আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, তিন জেলায় গ্রেপ্তার ৪০ জন প্রকৃত শ্রমিক নন: ডিআইজি মুস্তাফিজুর
আইন ও অপরাধ

আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, তিন জেলায় গ্রেপ্তার ৪০ জন প্রকৃত শ্রমিক নন: ডিআইজি মুস্তাফিজুর

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুস্তাফিজ…