…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মাগুরায় ধানের বস্তার আড়ালে লুকানো ২৯ বস্তা ডিএপি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মাগুরায় ধানের বস্তার আড়ালে লুকানো ২৯ বস্তা ডিএপি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলার বাগেরহাট বাজারে ধানের বস্তার আড়ালে অবৈধভাবে ডিএপি সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাঘবদাইড় ইউনিয়নের বাগেরহাট বাজারে জেলা এনএসআই, মাগুরা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাজারের আশরাফ স্টোরের মালিক মো. আশরাফ বিশ্বাসের গোডাউনে ধানের বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১৪ বস্তা ডিএপি সার পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের মেসার্স লস্কর স্টোরের মালিক মো. বিচার আলীর গোডাউনে পাওয়া যায় আরও ১৫ বস্তা ডিএপি সার। এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক সজল আহমেদ জরিমানার অর্থ আদায় করেন। এ সময় জেলা এনএসআই, মাগুরার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দুটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা মোট ২৯ বস্তা ডিএপি সার আগামী ৪ নভেম্বর সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ন্যায্যমূল্যে বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এ সময় ব্যবসায়ীদের অবৈধভাবে সার মজুত না করা এবং অতিরিক্ত দামে বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন
আইন ও অপরাধ

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ৫৩০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালক ও তার হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫…

৬০ লাখ টাকা প্রতারণা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঘোড়াঘাটে যুবদল নেতা গ্রেফতার
আইন ও অপরাধ

৬০ লাখ টাকা প্রতারণা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঘোড়াঘাটে যুবদল নেতা গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার মাধ্যমে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪১) নামের যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রা…

'লোভ সামলাতে পারিনি, ক্ষমা চাই'—জবানবন্দিতে বললেন 'সমন্বয়ক' রিয়াদ, ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র
আইন ও অপরাধ

'লোভ সামলাতে পারিনি, ক্ষমা চাই'—জবানবন্দিতে বললেন 'সমন্বয়ক' রিয়াদ, ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

'আমি গরিবের ছেলে। আমি টাকার লোভ সামলাতে পারিনি। আমি ক্ষমা চাই।' সাবেক সংসদ সদস্য শাম্মি আহম্মেদের বাসায় গিয়ে চাঁদা দাবি ও টাকা আদায়ের মামলায় আদালত…

আইন ও অপরাধ

‘টাকার লোভ সামলাতে পারিনি’: ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় রিয়াদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

‘আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি।’ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ, যিনি নিজেকে বৈষম্যবিরো…