…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

৬০ লাখ টাকা প্রতারণা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঘোড়াঘাটে যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
৬০ লাখ টাকা প্রতারণা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঘোড়াঘাটে যুবদল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার মাধ্যমে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪১) নামের যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘোড়াঘাট পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার উজ্জ্বল মিয়া ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর ছয়ঘট্টি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি যুবদলের ঘোড়াঘাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

প্রতারণা, চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলা করেছেন রিফাত কবীর (২৩) নামের এক ব্যক্তি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।

মামলার এজাহার ও বাদী রিফাত কবীরের ভাষ্যমতে, গত ফেব্রুয়ারি মাসে রিফাত কবীর উপজেলার সাগরপুর মৌজায় তার ৫৭ শতাংশ জমি উজ্জ্বল মিয়ার কাছে ২২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেন। এ সময় জমি বিক্রির ১০ লাখ টাকা নগদ পরিশোধ করেন উজ্জ্বল। বাকি ১২ লাখ ৮০ হাজার টাকা দিতে তিনি গড়িমসি শুরু করেন।

পরে রিফাতের গরুর খামারের জন্য ৫০টি গরু দেওয়ার কথা বলে চলতি বছরের ৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রিম ৩০ লাখ টাকা এবং ঋণ হিসেবে ১৮ লাখ টাকা নেন উজ্জ্বল। সব মিলিয়ে তিনি ৬০ লাখ টাকা নেন। টাকা নেওয়ার পরও গরু না দেওয়ায় রিফাত টাকা ফেরত চান। এরপর উজ্জ্বল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

গত ৮ জুন সকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশ হয়। সালিশে উজ্জ্বল ৭ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা দেওয়ার অঙ্গীকার করেন। এ সময় তিনি স্ট্যাম্পে জমির বায়নানামা, গরু কেনার বায়নানামা ও দায় স্বীকারোক্তিমূলক অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

তবে পরবর্তী সময়ে উজ্জ্বল টাকা পরিশোধ না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে রাস্তাঘাটে পেলে খুন-জখমের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। জীবনের নিরাপত্তার কথা ভেবে রিফাত ৫ লাখ টাকা চাঁদাও দিয়েছেন বলে এজাহারে বলা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে হুমায়ুন রাইস মিল থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় রিফাতের পথরোধ করা হয়। এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা এবং মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

রিফাত কবীরের দাবি, জমি ও ব্যাংকের মাধ্যমে দেওয়া টাকা ফেরত না দিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পাশাপাশি চাঁদা আদায়, মোটরসাইকেল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে যুবদলের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম বলেন, ‘দলীয় পরিচয়ে কেউ অপরাধ করলে তাকে অবশ্যই সাজার আওতায় আসতে হবে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব। উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘প্রতারণার মামলায় উজ্জ্বল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরামপুরে জমিতে ময়লা ফেলা নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যা: এক মাস পর প্রধান অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরামপুরে জমিতে ময়লা ফেলা নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যা: এক মাস পর প্রধান অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে ছোট ভাই মুকুল হোসেনকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন
আইন ও অপরাধ

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ৫৩০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালক ও তার হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫…

'লোভ সামলাতে পারিনি, ক্ষমা চাই'—জবানবন্দিতে বললেন 'সমন্বয়ক' রিয়াদ, ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র
আইন ও অপরাধ

'লোভ সামলাতে পারিনি, ক্ষমা চাই'—জবানবন্দিতে বললেন 'সমন্বয়ক' রিয়াদ, ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

'আমি গরিবের ছেলে। আমি টাকার লোভ সামলাতে পারিনি। আমি ক্ষমা চাই।' সাবেক সংসদ সদস্য শাম্মি আহম্মেদের বাসায় গিয়ে চাঁদা দাবি ও টাকা আদায়ের মামলায় আদালত…

আইন ও অপরাধ

‘টাকার লোভ সামলাতে পারিনি’: ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় রিয়াদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

‘আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি।’ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ, যিনি নিজেকে বৈষম্যবিরো…