…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ৫৩০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালক ও তার হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি রাসেল মিয়া ও আনোয়ার হোসেনকে কারাগারে নেওয়া হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে ট্রাকচালক রাসেল মিয়া (৫২) ও একই এলাকার সিরাজ সরকারের ছেলে ট্রাকের হেলপার আনোয়ার হোসেন (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার তৎকালীন এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় যশোর-৩-১১-১২৩৩ নম্বরের একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৫৩০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক রাসেল মিয়া ও হেলপার আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।

পরবর্তীতে এএসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরামপুরে জমিতে ময়লা ফেলা নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যা: এক মাস পর প্রধান অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরামপুরে জমিতে ময়লা ফেলা নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যা: এক মাস পর প্রধান অভিযুক্ত বড় ভাই গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে ছোট ভাই মুকুল হোসেনকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

৬০ লাখ টাকা প্রতারণা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঘোড়াঘাটে যুবদল নেতা গ্রেফতার
আইন ও অপরাধ

৬০ লাখ টাকা প্রতারণা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঘোড়াঘাটে যুবদল নেতা গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার মাধ্যমে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪১) নামের যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রা…

'লোভ সামলাতে পারিনি, ক্ষমা চাই'—জবানবন্দিতে বললেন 'সমন্বয়ক' রিয়াদ, ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র
আইন ও অপরাধ

'লোভ সামলাতে পারিনি, ক্ষমা চাই'—জবানবন্দিতে বললেন 'সমন্বয়ক' রিয়াদ, ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

'আমি গরিবের ছেলে। আমি টাকার লোভ সামলাতে পারিনি। আমি ক্ষমা চাই।' সাবেক সংসদ সদস্য শাম্মি আহম্মেদের বাসায় গিয়ে চাঁদা দাবি ও টাকা আদায়ের মামলায় আদালত…

আইন ও অপরাধ

‘টাকার লোভ সামলাতে পারিনি’: ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় রিয়াদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

‘আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি।’ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ, যিনি নিজেকে বৈষম্যবিরো…