…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি দুই হাজার ১০ জন

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি দুই হাজার ১০ জন
ছবি: সংগৃহীত

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ১০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৪৩৯ জনের।

আর গত ২৪ ঘণ্টার দুই হাজার ১০ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৯০৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগের—এই বিভাগে ভর্তি হয়েছেন ৯৪৩ জন।

ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ২৪৫ জন এবং খুলনা বিভাগে ২৩৫ জন। বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ২১৯ জন, রাজশাহী বিভাগেও ভর্তি হয়েছেন ২১৯ জন।

এ ছাড়া রংপুর বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রোগী গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ১ হাজার ২৬৩

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ ন…

স্বাস্থ্য

ঋতু বদলের সময় বাড়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ: কারা ঝুঁকিতে, বাঁচার উপায় কী

প্রকৃতির নিয়মে ঋতু বদলালেও এই সময়ে স্বাস্থ্যের ওপর তার নেতিবাচক প্রভাব প্রতিবছরই এক পরিচিত দৃশ্য। তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার হেরফেরের পাশাপাশি এই…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এ বছর আক্রান্ত এক লাখ ৩৩ হাজার, মৃত্যু ৪১৮ জনের; টেকসই নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি

বাংলাদেশে ডেঙ্গু এখন আর কোনো সাময়িক বা মৌসুমি জনস্বাস্থ্য সমস্যা নয়; এটি ক্রমেই একটি দীর্ঘস্থায়ী জাতীয় সংকটে রূপ নিচ্ছে। প্রায় ২৭ বছর ধরে ডেঙ্গু …

রাজধানীর চাল ও চিড়ার নমুনায় ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন: গবেষণায় শনাক্ত ২৭ ও ৫৫ শতাংশে
স্বাস্থ্য

রাজধানীর চাল ও চিড়ার নমুনায় ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন: গবেষণায় শনাক্ত ২৭ ও ৫৫ শতাংশে

রাজধানী ঢাকার খোলাবাজার ও সুপারশপ থেকে সংগ্রহ করা চাল ও চিড়ার নমুনায় লিভার ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন রাসায়নিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। গবে…