…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ জানাতে বিসিবির পাঁচ সদস্যের বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের জন্য নিরাপদ ও সন্তোষজনক পরিবেশ নিশ্চিত করতে এবং যৌন হয়রানির অভিযোগ জানাতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

স্বাধীন এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার রাশনা ইমামকে। কমিটির বাকি সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন।

পাঁচ সদস্যের কমিটিতে একজন সাবেক ক্রিকেটারও থাকবেন। তবে সেই খেলোয়াড় কে হবেন, তার নাম এখনও ঠিক করেনি বিসিবি।

কমিটির স্বচ্ছতা বজায় রাখতে বিসিবি-সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে এই কমিটিতে রাখা হয়নি। অর্থাৎ অভিযোগ জানানো ও তা খতিয়ে দেখার প্রক্রিয়াটি বোর্ডের কর্মকর্তাদের প্রভাবের বাইরে রাখার চেষ্টা করা হয়েছে।

কমিটির প্রধান রাশনা ইমাম এর আগেও বিসিবিতে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সভাপতি তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

রাশনা ইমাম বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহধর্মিণী।

খেলা বিভাগের আরও খবর

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, বাদ দি পল-লো সেলসো
খেলা

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, বাদ দি পল-লো সেলসো

আর্জেন্টিনার জার্সিতে গত মাসে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুটি ম্যাচ হবে নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে…

ঢাকায় এসে ভারতের কোচ বললেন, সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ; ফাইনালে মুখোমুখি হওয়ার আশা
খেলা

ঢাকায় এসে ভারতের কোচ বললেন, সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ; ফাইনালে মুখোমুখি হওয়ার আশা

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় পৌঁছেই স্বাগতিক বাংলাদেশকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে অভিহিত করেছেন ভারতের কোচ নওশাদ মুসা। মঙ্গলবার দুপ…

খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অনু…

মেসি-রোনালদোর লিগে কখনো খেলা হয়নি, স্পেনে খেলতে না পারার আক্ষেপ কেইনের
খেলা

মেসি-রোনালদোর লিগে কখনো খেলা হয়নি, স্পেনে খেলতে না পারার আক্ষেপ কেইনের

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে খেলার সুযোগ হ্যারি কেইনের হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও এই দুই তারকার প্রতিপক্ষ হয়ে…