…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত তিন স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান অনুযায়ী একই সঙ্গে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করা যায় না। তাই প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে যোগদানের আগে মোহাম্মদ মোশারফ হোসেনকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে জানানোর জন্য প্রিমিয়ার ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

তরঙ্গের দাম যৌক্তিক হলে বিনিয়োগ বাড়বে, সেবার মানও উন্নত হবে: ঢাকায় ভিওনের সিইও কান তেরজিওগ্লো
অর্থনীতি ও ব্যবসা

তরঙ্গের দাম যৌক্তিক হলে বিনিয়োগ বাড়বে, সেবার মানও উন্নত হবে: ঢাকায় ভিওনের সিইও কান তেরজিওগ্লো

তরঙ্গের (স্পেকট্রাম) দাম সাশ্রয়ী ও যৌক্তিক হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে; এতে একদিকে মোবাইল ইন্টারনেটের সেবার মান উন্নত হবে, অন্যদিকে দেশের সা…

৩০ হাজার টাকা মজুরির আন্দোলনে মঙ্গলবারও সংঘর্ষ, বন্ধ ৩০৬ কারখানা; উত্তরায় বিজিএমইএর বৈঠক
অর্থনীতি ও ব্যবসা

৩০ হাজার টাকা মজুরির আন্দোলনে মঙ্গলবারও সংঘর্ষ, বন্ধ ৩০৬ কারখানা; উত্তরায় বিজিএমইএর বৈঠক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার (৩ নভেম্বর)ও থামেনি। রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের …

পাউন্ডল্যান্ডকে ‘লুণ্ঠনমূলক পুঁজিবাদ’ থেকে রক্ষার দাবি ব্রিটিশ এমপিদের, ঝুঁকিতে ১২ হাজার কর্মীর চাকরি
অর্থনীতি ও ব্যবসা

পাউন্ডল্যান্ডকে ‘লুণ্ঠনমূলক পুঁজিবাদ’ থেকে রক্ষার দাবি ব্রিটিশ এমপিদের, ঝুঁকিতে ১২ হাজার কর্মীর চাকরি

বাজেট খুচরা বিক্রেতা পাউন্ডল্যান্ড ও অন্যান্য হাই স্ট্রিট দোকানকে ‘লুণ্ঠনমূলক পুঁজিবাদ’ ও সম্পদ লুটে নেওয়া থেকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয…

অর্থনীতি ও ব্যবসা

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আইসিইউ সুবিধার অ্যাম্বুলেন্স দিল এনসিসি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও নিবিড় পরিচর্যা কে…