…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সচিবালয়ে সার্বক্ষণিক আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক, দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে সার্বক্ষণিক আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক, দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি
ছবি: সংগৃহীত

সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে সরকার কর্মকর্তা-কর্মচারীদের সব সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র (আইডি কার্ড) রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়।

স্মারকে বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী দর্শনার্থীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে বিভিন্ন দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখা প্রয়োজন বলে স্মারকে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানের সময় সব কর্মকর্তা-কর্মচারীকে সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে আইডি কার্ড প্রদর্শনের নির্দেশনা দিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে আরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণের স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণের কথা বলা হয়।

ওই নির্দেশনা অনুযায়ী, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের দিনগুলোতে সচিবালয়ের বাইরের দপ্তরের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব কম রাখতে হবে।

এ ছাড়া দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ওটিপি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার কথাও বলা হয়েছে।

পাশাপাশি ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটির সময়ে তাঁদের নামে ওটিপি দেওয়া বন্ধ রাখতে বলা হয়েছে। সচিবালয়ের নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের লাশ গাইবান্ধার বাড়িতে, বুধবার জানাজা ও দাফন
জাতীয়

গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের লাশ গাইবান্ধার বাড়িতে, বুধবার জানাজা ও দাফন

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে মারধরে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভ…

গাজীপুরে শ্রমিক আন্দোলন চলাকালে হামলায় আহত যুবক তৌফিকের হাসপাতালে মৃত্যু
জাতীয়

গাজীপুরে শ্রমিক আন্দোলন চলাকালে হামলায় আহত যুবক তৌফিকের হাসপাতালে মৃত্যু

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর উ…

তিন দিনের মধ্যে নতুন মজুরি কার্যকরের দাবি, শ্রমমন্ত্রীর পদত্যাগ চাইল জাতীয় শ্রমিক শক্তি
জাতীয়

তিন দিনের মধ্যে নতুন মজুরি কার্যকরের দাবি, শ্রমমন্ত্রীর পদত্যাগ চাইল জাতীয় শ্রমিক শক্তি

চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্…

মানিকগঞ্জের ছয় উপজেলায় পোস্টমাস্টার নেই, দুই উপবিভাগে শূন্য ৬৫ পদ: জোড়াতালিতে চলছে ডাকসেবা
জাতীয়

মানিকগঞ্জের ছয় উপজেলায় পোস্টমাস্টার নেই, দুই উপবিভাগে শূন্য ৬৫ পদ: জোড়াতালিতে চলছে ডাকসেবা

ডাক বিভাগের মানিকগঞ্জ ও ঢাকা জেলার সাভার—এই দুই উপবিভাগে সহকারী পরিদর্শকসহ মোট ৬৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে মানিকগঞ্জের সাতটি উপজেলার ছয়টিতেই উপজেল…