…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে শ্রমিক আন্দোলন চলাকালে হামলায় আহত যুবক তৌফিকের হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে শ্রমিক আন্দোলন চলাকালে হামলায় আহত যুবক তৌফিকের হাসপাতালে মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় থাকতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে কাজ করতেন।

স্বজনেরা জানান, গত পাঁচ বছর ধরে তৌফিক বাংলাবাজার এলাকায় থেকে কারখানায় চাকরি করছিলেন।

সোমবার নোমান গ্রুপের টেরিটরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা মুঠোফোনে ধারণের চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে।

গুরুতর আহত তৌফিককে সহকর্মী শ্রমিকেরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেছেন, একজন শ্রমিক মারা গেছেন বলে তিনি শুনেছেন।

বেলায়েত হোসেন বলেন, একটি কারখানা বন্ধ করার জন্য বহিরাগত লোকজন গিয়ে চাপ দেয়। কর্তৃপক্ষ কারখানা বন্ধ করতে রাজি না হলে বহিরাগতদের সঙ্গে ওই কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনার সময় সেখানে পুলিশের কোনো সদস্য ছিলেন না বলেও জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই অতিরিক্ত কমিশনার।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের লাশ গাইবান্ধার বাড়িতে, বুধবার জানাজা ও দাফন
জাতীয়

গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের লাশ গাইবান্ধার বাড়িতে, বুধবার জানাজা ও দাফন

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে মারধরে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভ…

জাতীয়

চতুর্থ দিনে পোশাকশ্রমিকদের আন্দোলন: সংঘর্ষ-অবরোধে আহত অন্তত ৪৫, ছুটি ৩০৬ কারখানায়

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবার (৩ নভেম্বর) চতুর্থ দিনে গড়িয়েছে। এদিন রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর …

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত তিন দিন ধরে আন্দোলনে রয়েছেন তৈরি পোশাকশ্রমিকরা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্…

৩০ হাজার টাকা মজুরির দাবিতে পঞ্চম দিনের বিক্ষোভ: গাজীপুরে কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা, সংঘর্ষ
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে পঞ্চম দিনের বিক্ষোভ: গাজীপুরে কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা, সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিস্থিতি কিছুটা স্বাভ…