মহাকাশ স্টেশন থেকে মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন তিন মার্কিন নভোচারী
যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা তিনজন মার্কিন নভোচারী মহাকাশ থেকেই ভোট দিয়েছেন।
ওই তিন নভোচারীর একজন নাসার নভোচারী অনিল মেনন।
মেনন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিয়েছেন, তিনি মহাকাশ থেকে কীভাবে নিজের ব্যালট দিয়েছেন।
মেননের দেওয়া ব্যালটটি ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির জন্য।


