…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে আলো নিভিয়ে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে আলো নিভিয়ে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে আলো বন্ধ করে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলার এলাকা।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ সীমান্ত এলাকার ওপারে বিএসএফ সদস্যরা তাদের সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশ সীমানায় লোকজনকে পুশইন করার চেষ্টা চালান।

বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন সজাগ হয়ে ওঠেন। তারা সীমান্তে জড়ো হন। পরে সীমান্তের কাছাকাছি বিএসএফের কয়েকজন সদস্যকে দৌড়াদৌড়ি করতেও দেখা যায়।

বাংলাদেশিদের চিৎকারে কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা লাইট জ্বালিয়ে দেন বলে স্থানীয়রা জানান।

নুরুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা জানান, রাত ৮টার দিকে হঠাৎ লাইট বন্ধ করে দিলে তারা চিৎকার করেন। এরপরে বিজিবিসহ সীমান্তে লাঠিসোঁটা নিয়ে তারা পাহারা দেন।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করে বিজিবির এক সদস্য জানান, সীমান্ত সুরক্ষায় ধবলসুতী বিওপির বিশেষ টহলদল অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের আগ্রাসী মনোভাব রুখে দিতে বিজিবি ও স্থানীয় জনতা প্রস্তুত এবং তারা কঠোর অবস্থানে রয়েছেন।

জাতীয় বিভাগের আরও খবর

তিন দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, দুই কিলোমিটারজুড়ে যানজট
জাতীয়

তিন দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, দুই কিলোমিটারজুড়ে যানজট

ন্যূনতম বেতন বৃদ্ধি ও কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের স…

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট
জাতীয়

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জ…

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৬২ হাজার টন কয়লা নিয়ে এলো সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ
জাতীয়

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৬২ হাজার টন কয়লা নিয়ে এলো সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ

পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ৬২ হাজার ১০০ মেট্রিকটন কয়লা নিয়ে ভিড়েছে ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল। সাড়ে ১৩ মিটার গভীরতার …

মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত
জাতীয়

মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার বেড়িবাঁধ…