…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরের বড়বাড়ীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড; ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার বড়বাড়ীতে এ ঘটনা ঘটে। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে।

এরপর বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালান। থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে হানা দেওয়া হয়। সেই হামলা ঠেকাতে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে।

ঘটনার পর এলাকায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আরও না বিগড়ায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেছেন, সকাল থেকে সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরের গাছায় সাইনবোর্ড এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
জাতীয়

গাজীপুরের গাছায় সাইনবোর্ড এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্র…

গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের লাশ গাইবান্ধার বাড়িতে, বুধবার জানাজা ও দাফন
জাতীয়

গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের লাশ গাইবান্ধার বাড়িতে, বুধবার জানাজা ও দাফন

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে মারধরে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভ…

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত তিন দিন ধরে আন্দোলনে রয়েছেন তৈরি পোশাকশ্রমিকরা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্…

জাতীয়

পোশাকশ্রমিক আন্দোলনে উসকানি দিলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী; গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি, গ্রেপ্তার ৪০

তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়ে…