…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি, শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি, শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর
ছবি: সংগৃহীত

আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আইনজীবীর মাধ্যমে তিনি এক মাসের সময় চেয়ে আবেদন করেন।

বুধবার (৪ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন। আদালত শুনানির পরবর্তী তারিখ আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন এবং ওই দিন ফুয়াদকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের বিচার ও রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত রবিবার (১ নভেম্বর) ফুয়াদকে তলব করা হয়। ট্রাইব্যুনাল-১ স্বতঃপ্রণোদিত হয়ে ৪ নভেম্বর তাকে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন।

সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিতে গিয়ে ফুয়াদ বলেন, ‘এখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’ তার এই মন্তব্যকে আদালত অবমাননাকর হিসেবে অভিযোগ করা হয়।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে ট্রাইব্যুনালে তলব করা হয়েছিল। বুধবার তিনি হাজির হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করা হয় এবং আদালত ২৩ নভেম্বর নতুন তারিখ দেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

শনিরআখড়ায় গৃহিণীর ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর শনিরআখড়ার দনিয়া শাখায় ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক নারগিস আক্তার নামের এক গৃহিণীর নিরক্ষরতার সুযোগ নিয়ে জালিয়াতির মাধ্যমে তাঁর ব্যাংক হিসাব…

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ অন্তত ৫০ জন আহত, পুলিশের গাড়িতে আগুন
আইন ও অপরাধ

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ অন্তত ৫০ জন আহত, পুলিশের গাড়িতে আগুন

সাভারের উলাইল এবং হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা …

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ পোশাকশ্রমিকদের, ১৭৩ কারখানার শ্রমিক আন্দোলনে
আইন ও অপরাধ

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ পোশাকশ্রমিকদের, ১৭৩ কারখানার শ্রমিক আন্দোলনে

সাভারের হেমায়েতপুরে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর এবার আশুলিয়ার শিল্পাঞ্চলে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা।…

আইন ও অপরাধ

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক বলল ডিএমপি

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাক…