…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

আশুগঞ্জে পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআই জাহাঙ্গীরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আশুগঞ্জে পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআই জাহাঙ্গীরের মৃত্যু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে ঘটনাটি ঘটে। জাহাঙ্গীর আলম ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

নিহত জাহাঙ্গীরের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার।

পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো এদিন ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন জাহাঙ্গীর আলম। ফাঁড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরই গুলির শব্দ শোনা যায়।

পরে পুলিশ সদস্যরা তার কক্ষে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে পড়ে ছিল তার ব্যবহৃত পিস্তলটি।

কী কারণে তিনি নিজের পিস্তল দিয়ে গুলি করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের এএসপি (প্রশাসন) আরাফাতুল ইসলাম জাহাঙ্গীর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না
আইন ও অপরাধ

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না

বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি (চার্জ) ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বলেছেন, মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান চালিয়ে কিংবা বাহক ও খুচর…

তাহসিফ হত্যা মামলায় ঘনিষ্ঠ তরুণীকে আবার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন
আইন ও অপরাধ

তাহসিফ হত্যা মামলায় ঘনিষ্ঠ তরুণীকে আবার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁর ঘনিষ্ঠ তরুণীকে (১৯) আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আ…

আইন ও অপরাধ

শনিরআখড়ায় গৃহিণীর ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর শনিরআখড়ার দনিয়া শাখায় ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক নারগিস আক্তার নামের এক গৃহিণীর নিরক্ষরতার সুযোগ নিয়ে জালিয়াতির মাধ্যমে তাঁর ব্যাংক হিসাব…

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি, শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর
আইন ও অপরাধ

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি, শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর

আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি আমার বাংলাদেশ পার্টির…