…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ, দাবি প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দাবি করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন শ্রমিকবেশে পোশাকশ্রমিকদের আন্দোলনে নেমেছে। বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে গণমাধ্যমের একটি নিউজকার্ড শেয়ার করে ক্যাপশনে তিনি এ দাবি করেন।

রাশেদ খান লিখেছেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক? শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ।’

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা।

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তৌফিক মিয়ার নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, কোনো সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না।

রাজনীতি বিভাগের আরও খবর

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
রাজনীতি

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক মিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গায়েবানা জানাজা পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা…

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ইশরাক
রাজনীতি

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ইশরাক

বিএনপির প্রয়াত নেতা, মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা জীবনের শেষ পাঁচ বছর দেশে ফিরতে পারেননি। বাবা-মায়ের কবর…

বিএনপি সরকারকে অনুসারীরাই বলছে 'লন্ডনিগো সরকার': প্রেসক্লাবে মঞ্জু
রাজনীতি

বিএনপি সরকারকে অনুসারীরাই বলছে 'লন্ডনিগো সরকার': প্রেসক্লাবে মঞ্জু

বিএনপি সরকারকে তাদের অনুসারী ও সমর্থকরাই এখন 'লন্ডনিগো সরকার' বলছেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।…

নওগাঁ-৩ আসনের নিজ দলের এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিএনপি নেতা বুলেট
রাজনীতি

নওগাঁ-৩ আসনের নিজ দলের এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিএনপি নেতা বুলেট

নওগাঁ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন নিজ দলেরই স্থানীয় শ…