…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক থেকে বিলিয়নেয়ার: শেয়ার তালিকাভুক্তিতে বদলে গেল মাইকেল মাইয়ের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক থেকে বিলিয়নেয়ার: শেয়ার তালিকাভুক্তিতে বদলে গেল মাইকেল মাইয়ের ভাগ্য
ছবি: সংগৃহীত

চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এখন বিলিয়নেয়ারদের তালিকায় যুক্ত হয়েছেন। প্রযুক্তি জায়ান্টদের কাছে টেপ ও অন্যান্য আঠালো পণ্য বিক্রয়কারী তার কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর তিনি এই অবস্থানে পৌঁছান। মার্কিন সাময়িকী ফোর্বসের বরাত দিয়ে বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

‘ক্রাউন নিউ ম্যাটেরিয়ালস টেকনোলজি’-এর চেয়ারম্যান ও সিইও মাইকেল মাই মঙ্গলবার বিলিয়নেয়ারদের সারিতে জায়গা করে নেন। তার কোম্পানিটি টেসলা ও অ্যাপলের মতো বড় ব্র্যান্ডগুলোর জন্য প্রয়োজনীয় আঠালো পণ্য (বাইন্ডিং এজেন্ট) তৈরি করে এবং মঙ্গলবার শেনজেন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়।

শেনজেন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারের দাম ১৬ দশমিক ৯৮ ইউয়ান (২ দশমিক ৫৫ ডলার) থেকে বেড়ে এক পর্যায়ে সর্বোচ্চ ১৫০ দশমিক ৫৮ ইউয়ান (২২ দশমিক ৫৭ ডলার) পর্যন্ত পৌঁছায় — যা প্রায় ৭৮৭ শতাংশ বৃদ্ধি। শেনজেন স্টক এক্সচেঞ্জ মূল ভূখণ্ড চীনের দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ান নাগরিক এবং হংকংয়ের স্থায়ী বাসিন্দা মাইকেল মাইয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা মূলত কোম্পানিটিতে তার মালিকানাধীন শেয়ারের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে।

৬২ বছর বয়সী মাইকেল মাই একসময় দক্ষিণ চীনের ঝংশান শহরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০০০ সালে প্রতিষ্ঠিত তার কোম্পানিটির সদর দপ্তরও এই ঝংশান শহরেই অবস্থিত।

তার বোন, ৬৪ বছর বয়সী মাই হুইশিয়া — যিনি কোম্পানিটির ভাইস-চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন — তিনিও বিলিয়নেয়ারদের তালিকায় যুক্ত হয়েছেন। ফোর্বসের তথ্য অনুযায়ী, কোম্পানিটিতে তার মালিকানাধীন শেয়ারের সুবাদে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার শেয়ারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বুধবার সকালে তা কমে প্রায় ৭৭ ইউয়ানে (১২ ডলার) নেমে আসে। এই পরিস্থিতির প্রেক্ষিতে কোম্পানিটি এক বিবৃতিতে বিনিয়োগকারীদের ‘বিবেচনাপ্রসূত বিনিয়োগ’ করার আহ্বান জানিয়েছে।

কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী, চীন ও ভিয়েতনামে তাদের চারটি উৎপাদন কেন্দ্র রয়েছে। তারা মূলত এমন সব আঠালো পণ্য তৈরি করে যা বিভিন্ন খুচরা পণ্যের বিভিন্ন অংশকে একে অপরের সঙ্গে যুক্ত রাখতে ব্যবহৃত হয় — যেমন গাড়ির ছাদ থেকে শুরু করে স্মার্টফোনের সেমিকন্ডাক্টর পর্যন্ত।

সাম্প্রতিক মাসগুলোতে চীনের শেয়ার বাজার কিছুটা চাপের মুখে পড়েছে। এর পেছনে রয়েছে ভোক্তা পর্যায়ে খরচের ধীরগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের বুদবুদ ফেটে যাওয়ার আশঙ্কা।

জুন মাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর চীনের প্রধান সূচকগুলো ২০ শতাংশেরও বেশি কমে গেছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বেইজিং দুই সপ্তাহ আগে এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডগুলোতে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে সাড়া দিয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

৬১৭টি বিও হিসাব অবমুক্তির খবরে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইএক্স বাড়ল ৫৭ পয়েন্ট

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবমুক্ত করে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার খবরে দেশের পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পর…

অর্থনীতি ও ব্যবসা

বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে চার গুণ, রিটেইল নেটওয়ার্কে সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক

দেশে সর্বজনীন পেমেন্ট পদ্ধতি ‘বাংলা কিউআর’-এ দৈনিক লেনদেন চার গুণ বেড়েছে। গত জুনে এ পদ্ধতিতে প্রতিদিন গড়ে ৪০ কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তা বেড়…

সাবেক ডিসি ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি
অর্থনীতি ও ব্যবসা

সাবেক ডিসি ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি

রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ দেওয়া বাড়ি আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং হুন্ডির মা…

অর্থনীতি ও ব্যবসা

মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বিশ্বের বিমান খাত, বাংলাদেশের প্রবাসী যাত্রী ও কার্গোতেও প্রভাব

যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা ছড়িয়ে পড়েছে বিশ্বের বেসামরিক বিমান পরিবহন খাতে। সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে বিকল্প প…