…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সাবেক ডিসি ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক
সাবেক ডিসি ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি
ছবি: সংগৃহীত

রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ দেওয়া বাড়ি আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহে দেশের সব ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। একই সঙ্গে তাদের নামে স্থাবর সম্পদ রয়েছে কিনা, তা জানতে ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের কাছেও তথ্য চেয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়, অভিযোগের মুখে থাকা অন্য তিনজন হলেন ডিএমপির বংশাল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান, শেখ মো. জাবেদ উদ্দিন এবং মিরাজ মো. জাকির উদ্দিন।

অনুসন্ধানসংশ্লিষ্টরা জানান, অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ করা বাড়ি আত্মসাৎসহ নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তারকে দলনেতা ও উপসহকারী পরিচালক সাবিকুন নাহারকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের প্রধান কার্যালয় থেকে ঢাকা জেলা রেজিস্ট্রারের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জমি, বাড়ি, ফ্ল্যাটসহ কোনো স্থাবর সম্পত্তি নিবন্ধিত হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে উল্লিখিত ব্যক্তিদের নামে জমি কিংবা স্থাবর সম্পদ নিবন্ধিত হয়ে থাকলে সেসব সম্পত্তির দলিলের দাতা ও গ্রহীতার নাম, দলিলের ধরন, দলিল নম্বর ও তারিখ, জমির মৌজা, দাগ নম্বর, পরিমাণ এবং ঘোষিত মূল্যসহ বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে।

দুদকের চিঠিতে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের কয়েকজন সদস্যের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে শেখ মো. জাবেদ উদ্দিনের স্ত্রী মোসাম্মৎ রিতা ফারজানা এবং পরিবারের অন্য সদস্যদের সম্পত্তিসংক্রান্ত তথ্যও অনুসন্ধানের আওতায় রয়েছে।

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ অর্জনের উৎস, সম্পত্তির মালিকানা এবং আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ করা বাড়ি আত্মসাতের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ অর্জনের কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা অনুসন্ধান করা হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

৬১৭টি বিও হিসাব অবমুক্তির খবরে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইএক্স বাড়ল ৫৭ পয়েন্ট

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবমুক্ত করে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার খবরে দেশের পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পর…

অর্থনীতি ও ব্যবসা

ডেসকোর প্রি-পেইড রিচার্জ ২৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে, শুধু ০৩ দিয়ে শুরু মিটারে

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) জানিয়েছে, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের কারণে ২৪ ঘণ্টা ধরে রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।…

তরঙ্গের দাম যৌক্তিক হলে বিনিয়োগ বাড়বে, সেবার মানও উন্নত হবে: ঢাকায় ভিওনের সিইও কান তেরজিওগ্লো
অর্থনীতি ও ব্যবসা

তরঙ্গের দাম যৌক্তিক হলে বিনিয়োগ বাড়বে, সেবার মানও উন্নত হবে: ঢাকায় ভিওনের সিইও কান তেরজিওগ্লো

তরঙ্গের (স্পেকট্রাম) দাম সাশ্রয়ী ও যৌক্তিক হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে; এতে একদিকে মোবাইল ইন্টারনেটের সেবার মান উন্নত হবে, অন্যদিকে দেশের সা…

অর্থনীতি ও ব্যবসা

সাব-অর্ডিনেটেড বন্ডে ট্রাস্ট ব্যাংকের জন্য ৫০০ কোটি টাকা মূলধন তুলল ইউসিবি ইনভেস্টমেন্ট

সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসির জন্য ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। ইউনাইটেড কমা…