ডেসকোর প্রি-পেইড রিচার্জ ২৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে, শুধু ০৩ দিয়ে শুরু মিটারে
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) জানিয়েছে, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের কারণে ২৪ ঘণ্টা ধরে রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
বুধবার (৪ নভেম্বর) সকালে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত আপগ্রেডেশনের কাজ চলবে, আর ওই সময়ে রিচার্জ সেবায় বিঘ্ন ঘটতে পারে।
ডেসকো জানিয়েছে, এই সতর্কতা শুধু সেই গ্রাহকদের জন্য প্রযোজ্য, যাদের মিটার নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ওই গ্রাহকদের আগেভাগেই প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।


