…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করছে বিমান, রিয়াদ রুট স্থগিতই থাকছে

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আগামী ৭ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে শুধু দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর থেকে এ রুটে প্রতিদিন ফ্লাইট চলবে।

অন্যদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় রিয়াদ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই বলেও জানিয়েছে বিমান।

এর আগে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে গত ১০ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল শুরু হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী মোট ১৭১টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ২৩ হাজার ৭৭ জন।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৯৪টি ছিল সরাসরি। এর মধ্যে বিমান বাংলাদেশের ৪৫টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ২১টি এবং রিয়াদ এয়ারের ১৮টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া বাতিল হওয়া ৭৭টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানান কাওছার মাহমুদ।

টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ঢাকা দক্ষিণ সিটিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, হস্তান্তর নগর ভবনে
অর্থনীতি ও ব্যবসা

ঢাকা দক্ষিণ সিটিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, হস্তান্তর নগর ভবনে

পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ৩০০টি টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস…

অর্থনীতি ও ব্যবসা

টানা পতনে ডিএসইএক্স পাঁচ মাসের সর্বনিম্নে, সূচক নামল ৫ হাজার ২৮৪ পয়েন্টে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারেও দেশের প্রধান দুই পুঁজিবাজারে বড় দরপতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ…

অর্থনীতি ও ব্যবসা

ঢাকায় ৫ নভেম্বর বাংলাদেশ এআই বিজনেস সামিট, ছয় হাজার মানুষের সমাগমের প্রত্যাশা

রাজধানী ঢাকায় আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রায়োগিক ব্যবহার বাড়…

ডি-৮ জোটে মুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের
অর্থনীতি ও ব্যবসা

ডি-৮ জোটে মুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮-এর সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বা…