…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ঢাকা দক্ষিণ সিটিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, হস্তান্তর নগর ভবনে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, হস্তান্তর নগর ভবনে
ছবি: সংগৃহীত

পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ৩০০টি টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস্ট বিন হস্তান্তর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবন মিলনায়তনে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, এতে নগরবাসীরও সমান দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, সিটি কর্পোরেশন তার ভূমিকা পালন করবে, পাশাপাশি নাগরিকদেরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এই সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, নগর উন্নয়নে ব্যাংক, বিমা ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সড়ক বিভাজক ও উন্মুক্ত স্থানে সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধনে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেও তিনি বলেন।

তিনি আরও বলেন, নগরবাসীকে সচেতন করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকাও অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে একটি সবুজ ও আধুনিক নগরীতে রূপান্তর করতে চান বলে তিনি জানান।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহায়তায় দেওয়া এই আধুনিক ওয়েস্ট বিনগুলো নগরীর বর্জ্য ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি নাগরিকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে উৎসাহিত করবে।

‘আমার শহর আমার দায়িত্ব, আমি বদলাই ঢাকা বদলাবে’—এই প্রত্যয়কে সামনে রেখে ডিএসসিসি নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, ডিএসসিসির সব বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

টানা পতনে ডিএসইএক্স পাঁচ মাসের সর্বনিম্নে, সূচক নামল ৫ হাজার ২৮৪ পয়েন্টে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারেও দেশের প্রধান দুই পুঁজিবাজারে বড় দরপতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ…

অর্থনীতি ও ব্যবসা

ঢাকায় ৫ নভেম্বর বাংলাদেশ এআই বিজনেস সামিট, ছয় হাজার মানুষের সমাগমের প্রত্যাশা

রাজধানী ঢাকায় আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রায়োগিক ব্যবহার বাড়…

ডি-৮ জোটে মুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের
অর্থনীতি ও ব্যবসা

ডি-৮ জোটে মুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮-এর সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বা…

অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানার পরিকল্পনা টয়োটার, ঢাকা-চট্টগ্রামে ৪ কোটি ডলারের ‘থ্রি-এস’ কেন্দ্র

আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশে পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে জাপানের শীর্ষস্থান…