…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিরাজগঞ্জ ও পাবনায় অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ১৩৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১২, সিরাজগঞ্জের মিডিয়া অফিসার পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর এসআরবির পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই দুই জেলায় এই অভিযান চালানো হয়।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকা থেকে।

এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে ব্যাটালিয়নটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১,১৭৯, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৬৩৩
আইন ও অপরাধ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১,১৭৯, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৬৩৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ…

আইন ও অপরাধ

আদালতে হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় হাজ…

আইন ও অপরাধ

তাহসিফ হত্যা মামলা: বান্ধবীর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবীকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয…

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না
আইন ও অপরাধ

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না

বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি (চার্জ) ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বলেছেন, মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান চালিয়ে কিংবা বাহক ও খুচর…