…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সিটি ব্যাংকের প্রথম নয় মাসে মুনাফা ৮৬৭ কোটি টাকা, বেড়েছে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী মুনাফা ২০ শতাংশ বেড়েছে। এ সময়ে ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭২২ কোটি ১৯ লাখ টাকা।

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সায়। গত বছরের প্রথম নয় মাসে এই আয় ছিল ৪ টাকা ১৩ পয়সা (ডিলিউটেড)।

বুধবার (৪ নভেম্বর) ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে এসব তথ্য জানায় সিটি ব্যাংক। অনুষ্ঠানে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম।

অনুষ্ঠানের শেষ পর্বে বিনিয়োগকারী ও বিশ্লেষকেরা ব্যাংকের আর্থিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর দেন।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক বছরে ব্যাংকটির কার্যক্রম ও অগ্রগতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে ব্যাংকটি।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

৬১৭টি বিও হিসাব অবমুক্তির খবরে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইএক্স বাড়ল ৫৭ পয়েন্ট

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবমুক্ত করে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার খবরে দেশের পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পর…

প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক থেকে বিলিয়নেয়ার: শেয়ার তালিকাভুক্তিতে বদলে গেল মাইকেল মাইয়ের ভাগ্য
অর্থনীতি ও ব্যবসা

প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক থেকে বিলিয়নেয়ার: শেয়ার তালিকাভুক্তিতে বদলে গেল মাইকেল মাইয়ের ভাগ্য

চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এখন বিলিয়নেয়ারদের তালিকায় যুক্ত হয়েছেন। প্রযুক্তি জায়ান্টদের কাছে টেপ ও অন্যান্য আঠালো পণ্য বিক্রয়ক…

অর্থনীতি ও ব্যবসা

বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে চার গুণ, রিটেইল নেটওয়ার্কে সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক

দেশে সর্বজনীন পেমেন্ট পদ্ধতি ‘বাংলা কিউআর’-এ দৈনিক লেনদেন চার গুণ বেড়েছে। গত জুনে এ পদ্ধতিতে প্রতিদিন গড়ে ৪০ কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তা বেড়…

সাবেক ডিসি ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি
অর্থনীতি ও ব্যবসা

সাবেক ডিসি ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি

রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ দেওয়া বাড়ি আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং হুন্ডির মা…