…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চামড়া শিল্পের জন্য ২ হাজার কোটি টাকার তহবিলে যুক্ত হলো সম্মিলিত ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে অংশ নিতে রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১ নভেম্বর, রবিবার আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আনিস উর রহমান উপস্থিত ছিলেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোঃ জাবদুল ইসলাম এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদুর রহমান সিকদার।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার এই প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় চামড়া শিল্পে নতুন ট্যানারি স্থাপন এবং নতুন শিল্পবর্জ্য পরিশোধনাগার প্রতিষ্ঠার জন্য স্বল্প মুনাফায় মেয়াদি বিনিয়োগ সুবিধা দেওয়া হবে।

বিদ্যমান ট্যানারির অবকাঠামো সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য নতুন অবকাঠামো নির্মাণ ও বিদ্যমান কারখানার সংস্কার-আধুনিকায়নেও এই তহবিল থেকে বিনিয়োগ সুবিধা মিলবে।

এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা, বেতন-ভাতা দেওয়া ও ইউটিলিটি বিল পরিশোধসহ কার্যক্রম পরিচালনার জন্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের সহায়ক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মেয়াদে চলতি মূলধন বিনিয়োগ সুবিধা দেওয়া হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

প্রথম নয় মাসে ব্যাংক এশিয়ার নিট মুনাফা ৪৭২ কোটি টাকা, বেড়েছে ৩৪ শতাংশ

২০২৬ সালের প্রথম নয় মাসে ব্যাংক এশিয়ার নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ব্যাংকটি ৪৭…

অর্থনীতি ও ব্যবসা

সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা, উত্তরা মোটরসের সঙ্গে সমঝোতা সই

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক…

অর্থনীতি ও ব্যবসা

প্রবাসীদের জন্য তিনটি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব চালু করল ইসলামী ব্যাংক

প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বহুমুখী করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন তিনটি বৈদেশিক মুদ্রা হিসাব চালু করেছে।…

অর্থনীতি ও ব্যবসা

৬১৭টি বিও হিসাব অবমুক্তির খবরে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইএক্স বাড়ল ৫৭ পয়েন্ট

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবমুক্ত করে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার খবরে দেশের পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পর…