…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

প্রবাসীদের জন্য তিনটি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব চালু করল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বহুমুখী করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন তিনটি বৈদেশিক মুদ্রা হিসাব চালু করেছে।

বুধবার, ৪ নভেম্বর ইসলামী ব্যাংক টাওয়ারে হিসাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

নতুন তিনটি হিসাব হলো মুদারাবা নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) সেভিংস অ্যাকাউন্ট, আল-ওয়াদিয়াহ নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) কারেন্ট অ্যাকাউন্ট এবং মুদারাবা নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এবং হিসাবগুলো সম্পর্কে তথ্য উপস্থাপন করেন অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধান মোঃ মনিরুজ্জামান।

ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সব জোনপ্রধান, শাখাপ্রধান, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, দেশের রেমিট্যান্স প্রবাহে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে রয়েছে এবং দেশে আসা রেমিট্যান্সে এই ব্যাংকের অবদান প্রায় ১৭ শতাংশ। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও ব্যাংকটির অবদান উল্লেখযোগ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নতুন তিনটি এনআরসিটি হিসাব চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রায় অর্জিত অর্থ দেশে সঞ্চয় ও বিনিয়োগের আরও বিস্তৃত সুযোগ তৈরি হলো। এসব হিসাবে শরিয়াহসম্মত উপায়ে মুনাফা অর্জনের পাশাপাশি মূলধন ও মুনাফাসহ অর্থ বিদেশে পুনঃপ্রেরণ এবং ডিজিটাল মাধ্যমে হিসাব পরিচালনার সুবিধা রয়েছে।

এই উদ্যোগ বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে, প্রবাসীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও তিনি বলেন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

প্রথম নয় মাসে ব্যাংক এশিয়ার নিট মুনাফা ৪৭২ কোটি টাকা, বেড়েছে ৩৪ শতাংশ

২০২৬ সালের প্রথম নয় মাসে ব্যাংক এশিয়ার নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ব্যাংকটি ৪৭…

অর্থনীতি ও ব্যবসা

সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা, উত্তরা মোটরসের সঙ্গে সমঝোতা সই

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক…

অর্থনীতি ও ব্যবসা

চামড়া শিল্পের জন্য ২ হাজার কোটি টাকার তহবিলে যুক্ত হলো সম্মিলিত ইসলামী ব্যাংক

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে অংশ নিতে রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে অংশগ্…

অর্থনীতি ও ব্যবসা

৬১৭টি বিও হিসাব অবমুক্তির খবরে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইএক্স বাড়ল ৫৭ পয়েন্ট

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবমুক্ত করে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার খবরে দেশের পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পর…