…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

প্রথম নয় মাসে ব্যাংক এশিয়ার নিট মুনাফা ৪৭২ কোটি টাকা, বেড়েছে ৩৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের প্রথম নয় মাসে ব্যাংক এশিয়ার নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ব্যাংকটি ৪৭২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩৫১ কোটি টাকা।

শেয়ারহোল্ডারদের কাছে ব্যাংকের এই আর্থিক ফলাফল তুলে ধরতে ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে অনলাইনে ‘আর্নিং ডিসক্লোজার কিউ৩-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংক এশিয়া পিএলসি।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান নিরীক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রথম নয় মাসে ব্যাংকের খেলাপি ঋণের অনুপাত উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে আমানত ১৯ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৬১৫ কোটি টাকা থেকে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা ব্যাংকের পরিচালন মুনাফা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ের ২ টাকা ৩৭ পয়সার তুলনায় ৩৭ শতাংশ বেশি। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৬ পয়সা, যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি।

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই ব্যাংকটি প্রায় ২০৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। এ ছাড়া গ্রাহক আমানতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ফলে ব্যাংকের পরিচালন নগদ প্রবাহেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা, উত্তরা মোটরসের সঙ্গে সমঝোতা সই

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক…

অর্থনীতি ও ব্যবসা

প্রবাসীদের জন্য তিনটি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব চালু করল ইসলামী ব্যাংক

প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বহুমুখী করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন তিনটি বৈদেশিক মুদ্রা হিসাব চালু করেছে।…

অর্থনীতি ও ব্যবসা

চামড়া শিল্পের জন্য ২ হাজার কোটি টাকার তহবিলে যুক্ত হলো সম্মিলিত ইসলামী ব্যাংক

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে অংশ নিতে রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে অংশগ্…

অর্থনীতি ও ব্যবসা

৬১৭টি বিও হিসাব অবমুক্তির খবরে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইএক্স বাড়ল ৫৭ পয়েন্ট

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবমুক্ত করে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার খবরে দেশের পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পর…