…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ডিসেম্বরে হতে পারে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রথমবার সরাসরি নিয়োগ দেবে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে হতে পারে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রথমবার সরাসরি নিয়োগ দেবে এনটিআরসিএ
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হতে পারে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

এবারের পরীক্ষায় নিয়োগপ্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। এবারই প্রথম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

এ কারণে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।

সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। এর প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন হতে যাচ্ছে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন ৫২ শতাংশ, ইংরেজিতেই ফেল ২ লাখ ৪৩ হাজার

এবারের এইচএসসি পরীক্ষায় পাস করেছে প্রায় ৫২ শতাংশ শিক্ষার্থী, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। ফলাফল নিয়ে প্রকাশিত বিশ্লেষণে এই সংখ্যাগুলো উঠে এসেছে।…

শিক্ষা

দুই বছর ধরে স্থায়ী চেয়ারম্যান নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে

আইনি জটিলতা, যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে দীর্ঘসূত্রতা এবং অন্য শিক্ষকদের অনিচ্ছার কারণে দীর্ঘ দুই বছর ধরে স্থায়ী চেয়ারম্যান ছাড়াই চলছে ঢাকা বিশ্ব…

শিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪.২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ, তীব্র পর্যায়ে প্রতি তিনজনে একজন: গবেষণা

দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের প্রতি চারজনের মধ্যে প্রায় তিনজনের বিষণ্নতার লক্ষণ রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় অংশ নেওয…

শিক্ষা

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়ায় ১৩৬তম

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর…