…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬৬

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৮৬৬ জনের মধ্যে বরিশাল বিভাগে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগে ৮৬৮ জন, খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী রয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৯৩৬ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সুজানগরে টেন্ডার নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কর্মস্থলে যাচ্ছেন না ডা. সুপ্রভা রানী
স্বাস্থ্য

সুজানগরে টেন্ডার নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কর্মস্থলে যাচ্ছেন না ডা. সুপ্রভা রানী

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর সামগ্রী সরবরাহের টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিরোধের জেরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত…

স্বাস্থ্য

মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না, কঠোর অবস্থানের কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেছেন, রাজনৈতিক চাপ কিংবা প্রভাবশালী মহলের প্রভাব খাটিয়ে মানহীন কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।…

বিলে আরও ছাড় না দেওয়ায় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা ও ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ
স্বাস্থ্য

বিলে আরও ছাড় না দেওয়ায় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা ও ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

চিকিৎসা বিলে কেন বেশি ছাড় দেওয়া হলো না, তা নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গ্…

রংপুর মেডিকেলে ধারণক্ষমতার আড়াই গুণ বিদ্যুৎ লোড, পাঁচ বছরে অন্তত পাঁচবার আগুন
স্বাস্থ্য

রংপুর মেডিকেলে ধারণক্ষমতার আড়াই গুণ বিদ্যুৎ লোড, পাঁচ বছরে অন্তত পাঁচবার আগুন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে আগুনে পুড়ে কিংবা ছাদের পলেস্তারা ধসে প্রাণ হারানোর আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের। হা…