…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইরানের তেলের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
ইরানের তেলের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করার অভিযোগে ভারতীয় এক ব্যবসায়ী দম্পতি এবং তাদের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ নভেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ এই নিষেধাজ্ঞা ঘোষণা করে।

ইরানি তেল বহনকারী জাহাজগুলোর জন্য ‘ভুয়া পতাকা’ (ফলস ফ্ল্যাগ) ও জাল সামুদ্রিক সনদপত্র প্রদানকারী একটি নেটওয়ার্ককে চিহ্নিত করা এবং তাদের কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানানো হয়েছে।

চণ্ডীগড়ভিত্তিক ব্যবসায়ী সুনীল কুমার শর্মা ও তার স্ত্রী জাসপ্রীত প্রীতি শহীদের বিরুদ্ধে এই নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের তেল পরিবহনে যুক্ত ও বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোকে জালিয়াতির মাধ্যমে সামুদ্রিক সেবা ও ভুয়া সার্টিফিকেট দেওয়ার সঙ্গে এই দম্পতি জড়িত। ইরান ও তাদের অনুগত শক্তিগুলোর পক্ষে পরিচালিত জাহাজগুলোকেও এই চক্রটি সহায়তা করে আসছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্রের ‘ইকোনমিক ফিউরি’ অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্থল, জল বা আকাশ—যে মাধ্যম দিয়েই হোক না কেন, ইরানি সরকারকে যারা সহায়তা করে যাবে, তাদের ছাড় দেওয়া হবে না। এ ধরনের ব্যক্তি ও নেটওয়ার্ক কোথায় সক্রিয় রয়েছে, সে বিষয়ে ওয়াশিংটনের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত ২৪ আগস্ট হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে স্কট বেসেন্ট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের বিরুদ্ধে ‘ইকোনমিক ফিউরি’ অভিযান শুরু করেছে ওয়াশিংটন।

তারও আগে ১৯ আগস্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ঘোষণা দেন, এটি ইতিহাসের যেকোনো দেশের বিরুদ্ধে সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান হতে চলেছে। এর মাধ্যমে নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও একঘরে করে দেওয়ার নীতি প্রয়োগ করা হবে বলে তিনি জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। গত আগস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার দুটি ছবি শেয়ার করেন।

আরাঘচি বলেন, ট্রাম্পের এই তথাকথিত ‘ইকোনমিক ফিউরি’ অভিযানের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও ক্রমবর্ধমান জাতীয় ঋণ থেকে জনসাধারণের দৃষ্টি ভিন্ন খাতে সরানো। তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের ব্যর্থ নীতিগুলো অন্ধের মতো অনুসরণ করার ফলে শেষ পর্যন্ত তাদের পরাজয়ই দেখতে হবে এবং এর মাধ্যমে ইরানি জনগণের সঙ্গে কেবল শত্রুতাই বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি ‘সংস্কৃতির অপমান’, চাকরি হারানো ইতালীয় শেফের ফেরতের আবেদন খারিজ অস্ট্রেলিয়ায়
আন্তর্জাতিক

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি ‘সংস্কৃতির অপমান’, চাকরি হারানো ইতালীয় শেফের ফেরতের আবেদন খারিজ অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ব্রিসবেনের ইতালীয় রেস্তোরাঁ লা কস্তার সাবেক প্রধান শেফ দাভিদে তামবুরেল্লা পিৎজায় আনারস দিতে অস্বীকার করেছিলেন, কারণ তা…

‘দ্য পিট’ ও ‘ইআর’-এর মিল যথেষ্ট, মাইকেল ক্রাইটনের বিধবার মামলা বিচারে যাবে: মার্কিন আদালত
আন্তর্জাতিক

‘দ্য পিট’ ও ‘ইআর’-এর মিল যথেষ্ট, মাইকেল ক্রাইটনের বিধবার মামলা বিচারে যাবে: মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত রায় দিয়েছে, চিকিৎসা-নাটক ‘দ্য পিট’ ও ‘ইআর’-এর মধ্যে মিল এতটাই স্পষ্ট যে ‘ইআর’-এর স্রষ্টা মাইকেল ক্রাইটনের বিধবা শেরি …

আন্তর্জাতিক

আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান ইসরায়েলের নির্বাচন কমিশনের

ইসরায়েলের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আনা কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কয়েক দিন আগে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে দে…

হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা জশুয়া ওংয়ের আরও ১০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক

হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা জশুয়া ওংয়ের আরও ১০ বছরের কারাদণ্ড

হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মী জশুয়া ওংকে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগে আরও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়…