…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

যাত্রীসেবা ও গ্রাউন্ড সার্ভিসে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা এয়ারলাইনস

নিজস্ব প্রতিবেদক
যাত্রীসেবা ও গ্রাউন্ড সার্ভিসে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা এয়ারলাইনস
ছবি: সংগৃহীত

যাত্রীসেবার মানোন্নয়ন, গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ লক্ষ্যে ইতিমধ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণপত্র খোলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানায়, বর্তমানে থাকা ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের সঙ্গে আরও ১৪৬টি সরঞ্জাম যুক্ত করা হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব নতুন সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন সরঞ্জামের মধ্যে রয়েছে এয়ারক্রাফট পুশব্যাক ট্র্যাক্টর ও টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্র্যাক্টর, যাত্রী বোর্ডিং সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক, পানি ও ল্যাভেটরি সার্ভিস ট্রাকসহ বিভিন্ন র‌্যাম্প সাপোর্ট ইকুইপমেন্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার এক যুগ অতিক্রম করে আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে এগোচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি। এর সঙ্গে আরও প্রায় ১৬টি নতুন আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশবান্ধব বিমান চলাচলব্যবস্থা গড়ে তুলতে সরকারের বৈদ্যুতিক যানবাহন শিল্প উন্নয়ন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি বৈদ্যুতিক যানবাহন (ইভি) পরিচালনার পরিকল্পনা করেছে ইউএস-বাংলা। এসব যানবাহনের চার্জিং অবকাঠামো স্থাপনের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্টও সম্প্রসারণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও দক্ষ পরিচালনা শুধু উড়োজাহাজের ওপর নির্ভরশীল নয়; আধুনিক গ্রাউন্ড ইকুইপমেন্ট, দক্ষ মানবসম্পদ ও সমন্বিত ব্যবস্থাপনাও এর অপরিহার্য অংশ। উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের পর্যাপ্ততাকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

নয় মাসে সিটি ব্যাংকের কর-পরবর্তী মুনাফা ৮৬৭ কোটি টাকা, বেড়েছে প্রায় ২০ শতাংশ
অর্থনীতি ও ব্যবসা

নয় মাসে সিটি ব্যাংকের কর-পরবর্তী মুনাফা ৮৬৭ কোটি টাকা, বেড়েছে প্রায় ২০ শতাংশ

চলতি বছরের প্রথম নয় মাসে সিটি ব্যাংকের কর-পরবর্তী মুনাফা বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ব্যাংকটির সমন্বি…

টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
অর্থনীতি ও ব্যবসা

টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়ানোর…

যুক্তরাষ্ট্রের সহায়তা অনিশ্চিত, সৌদি আরবের ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন পেল পাকিস্তান
অর্থনীতি ও ব্যবসা

যুক্তরাষ্ট্রের সহায়তা অনিশ্চিত, সৌদি আরবের ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন পেল পাকিস্তান

সৌদি আরবের কাছ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়নের সুবিধা পেয়েছে পাকিস্তান। প্রস্তাবিত ১০ বিলিয়ন ডলারের মার্কিন আর্থিক সহায়তা তহবিল পাওয়ার সম্ভাবনা …

স্নাতকদের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কাজে, আয় ৪৫ থেকে ৮৪ শতাংশ কম: বিশ্বব্যাংক
অর্থনীতি ও ব্যবসা

স্নাতকদের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কাজে, আয় ৪৫ থেকে ৮৪ শতাংশ কম: বিশ্বব্যাংক

বাংলাদেশে স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষিত ব্যক্তিদের ৬০ শতাংশের অধিক এখন অনানুষ্ঠানিক কাজে যুক্ত রয়েছেন। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এস…