…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর, পথসভায় ষড়যন্ত্র মোকাবিলায় আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিবেদক
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর, পথসভায় ষড়যন্ত্র মোকাবিলায় আন্দোলনের ডাক
ছবি: সংগৃহীত

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের (সিজন-২) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আসরের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে তিনি খুলনা সার্কিট হাউজে পৌঁছান; সেখান থেকে যান খুলনা জেলা স্টেডিয়ামে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির তলায় পথসভার মঞ্চ নির্মাণ করা হয়। তাঁকে অভ্যর্থনা জানিয়ে মঞ্চে নেওয়ার জন্য তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছিল; প্রধানমন্ত্রী আসার আগেই ওই তিনজন মঞ্চের সামনে অপেক্ষা করছিলেন।

দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাস এসে পথসভা মঞ্চের পাশে থামে। অভ্যর্থনায় দায়িত্বে থাকা নেতারা তাঁর কাছে পৌঁছানোর আগেই গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে মিশে যান এবং জনগণের সঙ্গে হাত মেলান।

পরে মঞ্চে উঠে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ভারত থেকে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রসহ নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।

এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে চব্বিশের মতো আরও একটি আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

পথসভা শেষে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে যান এবং সেখানে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন।

জাতীয় বিভাগের আরও খবর

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ-মুক্তিপণে আতঙ্কে জেলেরা, কয়রার কাশিয়াবাদে মানববন্ধন
জাতীয়

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ-মুক্তিপণে আতঙ্কে জেলেরা, কয়রার কাশিয়াবাদে মানববন্ধন

সুন্দরবনের নদী-খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন উপকূলীয় হাজারো জেলে। কিন্তু বনদস্যুদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবিতে সেই চেনা জলপথ এখন অনেকের ক…

খুলনায় প্রধানমন্ত্রীর উদ্বোধনে পর্দা উঠছে নতুন কুঁড়ি স্পোর্টসের, অংশ নিচ্ছে ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর
জাতীয়

খুলনায় প্রধানমন্ত্রীর উদ্বোধনে পর্দা উঠছে নতুন কুঁড়ি স্পোর্টসের, অংশ নিচ্ছে ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর

খুলনা জেলা স্টেডিয়াম থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ৩টায় 'নতুন কুঁড়ি স্পোর্টসের' দ্বিতীয় আসর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আসরে …

মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার জেটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর আজ
জাতীয়

মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার জেটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর আজ

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হে…

এক দিনের সফরে বাগেরহাট ও খুলনার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর
জাতীয়

এক দিনের সফরে বাগেরহাট ও খুলনার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর

এক দিনের সরকারি সফরে বাগেরহাট ও খুলনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেল…