…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

তিন দিনের বিক্ষোভের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ, নিরাপত্তায় ছয় প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক
তিন দিনের বিক্ষোভের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ, নিরাপত্তায় ছয় প্লাটুন বিজিবি
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে টানা তিন দিনের বিক্ষোভের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন চলছে।

সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেছেন, ‘শ্রমিকরা এখন খুব বেশি উত্তেজিত নন। কেউ প্ররোচনায় কারখানার বাইরে এলেও তাদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা চলছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হলে শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।’

শিল্পাঞ্চলের নিরাপত্তায় পাঁচ ধরনের বাহিনী মোতায়েন রয়েছে—পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার। দায়িত্ব পালন করছেন বিভিন্ন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পাশাপাশি রয়েছে তিনটি গোয়েন্দা সংস্থার নজরদারি।

নিরাপত্তা জোরদারে মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে তিন শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। মোতায়েন রয়েছে ছয় প্লাটুন বিজিবি এবং দেড় শতাধিক আনসার সদস্য।

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে কিছু দিন ধরে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষোভকালে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষও হয়েছে।

শ্রমিকদের দাবির মুখে সরকার মজুরি বোর্ড গঠন করেছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

তিন দিনের আন্দোলনের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, সতর্ক পুলিশ-বিজিবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তিন দিনের শ্রমিক আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি …

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি
জাতীয়

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩…

জাতীয়

তিন ঘণ্টার প্যারোলে মায়ের জানাজায় নারায়ণগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা হাবিব

মায়ের মৃত্যুতে শেষবারের মতো বিদায় জানাতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর র…

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর
জাতীয়

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর

বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকেই ধাপে ধাপে গায়েব হয়েছে জেট ফুয়েল। গত ১১ মার্চ ঢাকায় ৭২ হাজার লিটা…