…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

তিন ঘণ্টার প্যারোলে মায়ের জানাজায় নারায়ণগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা হাবিব

নিজস্ব প্রতিবেদক

মায়ের মৃত্যুতে শেষবারের মতো বিদায় জানাতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

বুধবার (৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা ও দাফন শেষে পুলিশি পাহারায় তাকে পুনরায় জেলা কারাগারে নেওয়া হয়।

হাবিবের মায়ের নাম বিলকিস আমিন (৭০)। তিনি সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা এবং মৃত রুহুল আমিনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বিলকিস আমিন। বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়। ছেলে হাবিবুর রহমান কারাগারে থাকায় তার উপস্থিতিতে জানাজা সম্পন্ন করতে রাতের সময় নির্ধারণ করা হয়।

পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান হাবিব। রাত ৮টার পর সিদ্ধিরগঞ্জের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন সম্পন্ন করে পুলিশি নিরাপত্তায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, জানাজাকে কেন্দ্র করে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল। জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য কারাবন্দি হাবিবুর রহমানকে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। তিনি জানান, বৈষম্যবিরোধী মামলায় হাবিব কারাবন্দী রয়েছেন।

জাতীয় বিভাগের আরও খবর

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর
জাতীয়

পদ্মা অয়েলের ডিপো থেকে প্রায় ১ লাখ লিটার জেট ফুয়েল উধাও, ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর

বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকেই ধাপে ধাপে গায়েব হয়েছে জেট ফুয়েল। গত ১১ মার্চ ঢাকায় ৭২ হাজার লিটা…

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দ…

জাতীয়

শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বি…

নারায়ণগঞ্জে লিংক রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, অনেকে আহত
জাতীয়

নারায়ণগঞ্জে লিংক রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, অনেকে আহত

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময…