…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগ চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগ চালুর পরিকল্পনা
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেলে প্রকৌশল অনুষদের অধীনে বিভাগগুলো চালু হবে। এতে নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যাও বাড়বে বলে প্রশাসন জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত এক সভায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবিত বিভাগগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং রোবোটিক্স।

এর আগে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির অনুমতি চেয়ে ইউজিসির কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ধারাবাহিকতায় চারটি বিভাগ চালুর প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবিত চারটি বিভাগের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর বিষয়ে প্রাথমিক আশ্বাস দিয়েছে ইউজিসি। পাশাপাশি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর সম্ভাবনাও রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ইউজিসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করার আশ্বাস দিয়েছে। তবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগও চালু হতে পারে।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘আমরা ইউজিসির কাছে চারটি বিভাগ খোলার অনুমতি চেয়েছি। তবে দুটি বিভাগ খোলার মৌখিক অনুমতি পেয়েছি। আরো একটি বিভাগসহ মোট তিনটি বিভাগ চালুর বিষয়ে ইউজিসি একটি কমিটি গঠন করেছে। আমরা আশা করছি, নতুন শিক্ষাবর্ষে তিনটি বিভাগ যুক্ত হবে।’ তিনি বলেন, কয়েকদিন পরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে, তাই বিভাগগুলোর অনুমোদন দ্রুত হওয়া দরকার।

শিক্ষা বিভাগের আরও খবর

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি
শিক্ষা

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি…

শিক্ষা

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ভারতের কাশ্মীরের এক মেডিকেল শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কুমিল্লার …

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর কলেজসংলগ্ন পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনানের মরদেহ
শিক্ষা

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর কলেজসংলগ্ন পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনানের মরদেহ

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পাঁচ ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পাঁচ ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা…