…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কুকসু প্রতিষ্ঠা আন্দোলনের নেতারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব ও নেতৃত্ব বিকাশের সুযোগ নিশ্চিত করতে দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের স্বতন্ত্র ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্বের সুযোগ সীমিত রয়েছে। ফলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া উত্থাপন, অধিকার সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে।

এতে কুকসুর খসড়া গঠনতন্ত্র দ্রুত পর্যালোচনা ও অনুমোদন, নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও সময়সূচি প্রকাশ, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন ইফতি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের শূন্যতা দূর করতে তারা অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন দাবি করছেন। দ্রুততম সময়ে গঠনতন্ত্র অনুমোদন ও বাস্তবায়ন করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক বলে তিনি দাবি জানান।

আফসার উদ্দিন ইফতি আরও বলেন, কুকসু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের স্বার্থ নয়, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার। তাই আর কোনো বিলম্ব না করে দ্রুত কুকসু নির্বাচন আয়োজনের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং এটি একটি গণতান্ত্রিক অধিকারও।

শিক্ষা বিভাগের আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগ চালুর পরিকল্পনা
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগ চালুর পরিকল্পনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি …

শিক্ষা

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ভারতের কাশ্মীরের এক মেডিকেল শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কুমিল্লার …

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর কলেজসংলগ্ন পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনানের মরদেহ
শিক্ষা

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর কলেজসংলগ্ন পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনানের মরদেহ

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্…

শিক্ষা

অষ্টম দিনেও গবেষণা মাঠের দাবিতে বিক্ষোভ শেকৃবিতে, দ্রুত আইনি পদক্ষেপ চান শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মাঠ ফিরে পেতে…