…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

পূর্বাচলে ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
পূর্বাচলে ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি: সংগৃহীত

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (সিআইএসবি) পূর্বাচলে তাদের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় পূর্বাচলের ৩০০ ফুট এলাকার পুলিশ অফিসার হাউজিং সোসাইটিতে (পিওএইচএস) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের হাইকমিশনার ইউসুফ এস. ওয়াই. রমাদান এবং কানাডার নিউ ব্রান্সউইকের প্রতিনিধিরা।

স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও প্রধান শিক্ষক বেগম শিরীন জাহানসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ক্যাম্পাসে থাকবে আধুনিক শ্রেণিকক্ষ, বড় সুইমিং পুল, প্রশস্ত খেলার মাঠ, বহুমুখী হল ও সুসজ্জিত লাইব্রেরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা, যা শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করবে।

কর্তৃপক্ষের মতে, স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রতিষ্ঠানটির শিক্ষাযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

অষ্টম দিনেও গবেষণা মাঠের দাবিতে বিক্ষোভ শেকৃবিতে, দ্রুত আইনি পদক্ষেপ চান শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মাঠ ফিরে পেতে…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পাঁচ ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পাঁচ ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা…

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি
শিক্ষা

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি…

গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান: তদন্তের পর ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র
শিক্ষা

গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান: তদন্তের পর ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে…