…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান: তদন্তের পর ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান: তদন্তের পর ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাদের ছাড়পত্র দেওয়া হয়।

গোপালগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, গত ৬ অক্টোবর দুপুরে টিফিন পিরিয়ডের পর শ্রেণিকক্ষের করিডরে স্কুলটির অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনার পরদিন গত ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে বুধবার (৪ নভেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হলে ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন বলেন, ‘স্কুলে রাজনৈতিক স্লোগান দেওয়ার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

প্রধান শিক্ষক মো. জিয়াউর হক বলেন, ‘গত ৬ অক্টোবর স্কুলের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের স্লোগান দেয় কিছু শিক্ষার্থী। এসময় আমি নামাজে ছিলাম, পরে নামাজ থেকে আসার পরে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করে মিছিলের বিষয়ে জানতে চায়। পরে আমি অন্যান্য শিক্ষকদের কাছে শুনে বিষয়টি নিশ্চিত হই যে, স্কুলে এই ধরনের মিছিল বা স্লোগান দেওয়া হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পাঁচ ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পাঁচ ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা…

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি
শিক্ষা

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগ চালুর পরিকল্পনা
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগ চালুর পরিকল্পনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি …

শিক্ষা থেকে নেতৃত্ব পর্যন্ত নারীর পথ সুগম করতে হবে: জুবাইদা রহমান
শিক্ষা

শিক্ষা থেকে নেতৃত্ব পর্যন্ত নারীর পথ সুগম করতে হবে: জুবাইদা রহমান

শহর ও গ্রামের প্রতিটি মেয়ে ও নারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিকিৎসক ডা. জুবাই…