…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ময়মনসিংহে ১৫ কলেজের ৫১৯ ক্রীড়াবিদ নিয়ে শুরু আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর ময়মনসিংহ বিভাগীয় পর্ব। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৫টি কলেজের ৫১৯ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। মোট ৫৭টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেবেন। আগামী ৮ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগীয় পর্ব শেষ হবে। এ পর্বে বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, সহমর্মিতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। খেলাধুলার মাধ্যমে একজন ব্যক্তি নিজের পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও দেশের জন্য গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী এবং এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন।

শিক্ষা বিভাগের আরও খবর

সকাল ৮টা থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়ে রাতের কর্মসূচি শেষ করলেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
শিক্ষা

সকাল ৮টা থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়ে রাতের কর্মসূচি শেষ করলেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা

অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাতের কর্মসূচি শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত রাজধানীর গভর…

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিকসের ছাত্রীরা, পুলিশের লাঠিচার্জের অভিযোগ
শিক্ষা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিকসের ছাত্রীরা, পুলিশের লাঠিচার্জের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যা…

ঢাবির ভাস্কর্য বিভাগে কাওসার হাসানের চেয়ারম্যান নিয়োগের চিঠি নিয়ে হাইকোর্টের রুল
শিক্ষা

ঢাবির ভাস্কর্য বিভাগে কাওসার হাসানের চেয়ারম্যান নিয়োগের চিঠি নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানের নিয়োগসংক্রান্ত চিঠি কেন বেআইনি ও আইনগত কর্তৃত…

শিক্ষা

যৌথ গবেষণা ও শিক্ষক বিনিময়ে মালয়েশিয়ার আইআইইউএমের সঙ্গে বাউবির মতবিনিময়

শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে আলোচনা করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও মালয়েশিয়…