…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইল হুতিরা, স্বীকৃতিও শর্ত

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইল হুতিরা, স্বীকৃতিও শর্ত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধ করতে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিপূরণের পাশাপাশি ইয়েমেনে নিজেদের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তও দিয়েছে হুতিরা।

দীর্ঘদিনের হামলা ও পাল্টা হামলার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে এখন অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি আরব চায়, লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা বন্ধ হোক এবং বাব আল-মান্দেব প্রণালিতে হুতিরা নিজেদের নিয়ন্ত্রণ ছেড়ে দিক। এসব বিষয়েই হুতিদের সঙ্গে আলোচনা করতে চায় রিয়াদ।

এর জবাবেই হুতিরা ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। তাদের দাবি, এক যুগের বেশি সময় ধরে সৌদি আরবের বোমাবর্ষণ ও নৌ অবরোধে ইয়েমেনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণ করতেই এই অর্থ প্রয়োজন।

তবে আলোচনার বিভিন্ন পর্যায়ে এই দাবির পরিমাণ পরিবর্তিত হয়েছে বলেও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

হুতিদের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তটি সৌদি আরবের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। এমন স্বীকৃতির অর্থ হবে, ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত গোষ্ঠীটির রাজনৈতিক কর্তৃত্ব মেনে নেওয়া।

২০১৫ সালে সৌদি আরব ও হুতিদের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হুতিদের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনায় যাওয়ার আগে যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চান। তবে ইয়েমেনে নতুন করে সেনা পাঠানোর বিষয়ে তাঁর প্রশাসনের মধ্যে উদ্বেগ রয়েছে, কারণ এতে সংঘাত আরও রক্তক্ষয়ী হয়ে উঠতে পারে এবং সৌদি আরবের অভ্যন্তরেও চাপ তৈরি হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইয়েমেনে সৌদি আরবের কয়েকজন সেনা নিহত হলেও দেশটির সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সৌদি কর্মকর্তাদের একাংশের আশঙ্কা, হুতিদের দাবিমতো বিপুল অর্থ দেওয়া হলে ভবিষ্যতে অর্থ আদায়ের জন্য তারা আবারও উত্তেজনা বাড়াতে পারে। এতে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র নগরী মদিনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

ককরোচ জনতা পার্টির সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের অভিযোগ বিজেপি মন্ত্রীর, প্রমাণ চাইল কংগ্রেস
আন্তর্জাতিক

ককরোচ জনতা পার্টির সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের অভিযোগ বিজেপি মন্ত্রীর, প্রমাণ চাইল কংগ্রেস

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ পাওয়া এবং পাকিস্তানের সঙ্গে যোগসূত্র থাকার গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় সরকারে…

যুদ্ধের শঙ্কায় বিশ্বজুড়ে বাড়ছে বাংকার বানানোর হিড়িক, ফিনল্যান্ডের মডেল দেখতে ভিড়
আন্তর্জাতিক

যুদ্ধের শঙ্কায় বিশ্বজুড়ে বাড়ছে বাংকার বানানোর হিড়িক, ফিনল্যান্ডের মডেল দেখতে ভিড়

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে মাটির প্রায় ২৫ মিটার নিচে আছে মেরিহাকা নামের বিশাল এক আশ্রয়কেন্দ্র। স্বাভাবিক সময়ে এটি খেলার মাঠ, জিম, এমনকি শিশুদ…

ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের তিন সপ্তাহ পর লাতিন আমেরিকা সফরে পোপ লিও
আন্তর্জাতিক

ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের তিন সপ্তাহ পর লাতিন আমেরিকা সফরে পোপ লিও

পোপ লিও চতুর্দশ ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের মাত্র তিন সপ্তাহ পর লাতিন আমেরিকার দীর্ঘ সফর শুরু করেছেন। সফরে রয়েছে উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু —…

শীতের শুরুতেই আবার বিষাক্ত দিল্লির বাতাস, ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর শীতকালীন কর্মপরিকল্পনা
আন্তর্জাতিক

শীতের শুরুতেই আবার বিষাক্ত দিল্লির বাতাস, ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর শীতকালীন কর্মপরিকল্পনা

ভারতের রাজধানী দিল্লিতে শীতের শুরুতেই আবার ফিরে এসেছে ঘন ধোঁয়াশা ও বিষাক্ত বাতাস। বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন, দূষিত বাতাসের মধ্যেই একটি পার্কে ব্যায়া…