…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

মরিশাসে কনটেইনার থেকে নামানোর সময় কাচের বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী একটি বাক্স নামানোর সময় সেটি তাঁদের ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান।

নিহত তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।

বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এই দুর্ঘটনা ঘটে। মরিশাসের সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’ এই খবর প্রকাশ করেছে।

‘ল্য ডেফি মিডিয়া’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন প্রতিষ্ঠানের কর্মীরা কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি বাক্স সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বাক্সটি তাঁদের ওপর পড়ে যায় এবং তিন শ্রমিকই চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

‘ল্য মরিসিয়েন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী শ্রমিকেরা কনটেইনার থেকে ৪১টি কাচের পাতযুক্ত একটি বাক্স বের করছিলেন। প্রতিটি কাচের পাতের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাঁদের ওপর পড়ে এবং কাচের পাতসহ বাক্সটির নিচে চাপা পড়ে তিন শ্রমিকের কেউই প্রাণে বাঁচতে পারেননি।

খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কী পরিস্থিতিতে ভারী কাচের বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তদন্ত হওয়ার কথা রয়েছে।

তদন্তে কর্মস্থলে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, এ ধরনের ভারী পণ্য ওঠানো-নামানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পদ্ধতি ব্যবহার করা হয়েছিল কি না এবং শ্রমিকদের এই কাজের জন্য যথাযথ প্রশিক্ষণ ও তদারকি ছিল কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হবে। কোনো ধরনের অবহেলা বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দায়ও নির্ধারণ করা হতে পারে।

নিহতদের মরদেহ দেশে পাঠানো এবং পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রবাস বিভাগের আরও খবর

ডিসেম্বরেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে, প্রথম ফ্লাইটগুলোতে যাওয়া যাবে বিনা খরচে
প্রবাস

ডিসেম্বরেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে, প্রথম ফ্লাইটগুলোতে যাওয়া যাবে বিনা খরচে

আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে আশাবাদী প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রথম দুই-তিনটি ফ্লাই…

লস অ্যাঞ্জেলেসে বাফলার চ্যারিটি নাইটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অসহায়দের জন্য উঠল ১ লাখ ১ হাজার ডলার
প্রবাস

লস অ্যাঞ্জেলেসে বাফলার চ্যারিটি নাইটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অসহায়দের জন্য উঠল ১ লাখ ১ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) চ্যারিটি নাইটে ১ লাখ ১ হাজার মার্কিন ডল…

প্রবাস

ডিসেম্বর থেকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণমন্ত্রী

আগামী ডিসেম্বর থেকে সম্পূর্ণ বিনামূল্যে (ফ্রি অব কস্ট) কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী…

অবৈধ অভিবাসন সবচেয়ে বেশি হয় এমন ১৪ জেলা চিহ্নিত করা হয়েছে: শামা ওবায়েদ
প্রবাস

অবৈধ অভিবাসন সবচেয়ে বেশি হয় এমন ১৪ জেলা চিহ্নিত করা হয়েছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দেশের ১৪টি জেলা চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসন হয়। ওইসব জেলার জেলা প্রশাসকদের (…