…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি

নিজস্ব প্রতিবেদক

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজের দেশ অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন কিংবদন্তি ব্যাটার মাইক হাসি। বিশ্ব ক্রিকেটে ‘মিস্টার ক্রিকেট’ হিসেবে পরিচিত এই সাবেক তারকাকে কোচ ও পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০২৭ সালের অ্যাশেজ সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দলের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী করতেই হাসিকে দলে টানা হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের পক্ষ থেকে প্রস্তাব পেয়েছিলেন হাসি। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গেই কাজ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হবে হাসির নতুন দায়িত্ব। সংক্ষিপ্ত সংস্করণের পাশাপাশি আগামী ১২ মাস তিনি অস্ট্রেলিয়ার টেস্ট দলের ব্যাটিং নিয়েও ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

ব্যাটারদের প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে তোলা এবং আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক সাফল্য নিশ্চিত করাই এই নিয়োগের লক্ষ্য। হাসির দীর্ঘ অভিজ্ঞতা ও ক্রিকেটীয় প্রজ্ঞা পুরোপুরি কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাসি। তিনি জানান, তিন সংস্করণেই জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত রোমাঞ্চকর। সামনে দলের জন্য কঠিন ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে দলের সাফল্যে ভূমিকা রাখার আশা প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও হাসিকে ডাগআউটে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, হাসির অভিজ্ঞতা ও ক্রিকেটীয় দক্ষতা দলের বর্তমান কোচিং দল ও খেলোয়াড়দের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, যা অস্ট্রেলিয়ার জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে।

২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মাইক হাসি। দেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে তিনি ৩০২টি আন্তর্জাতিক ম্যাচে ৪৯ গড়ে ১২ হাজার ৩৯৮ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৭২টি হাফসেঞ্চুরি।

খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার হয়ে একটি ওয়ানডে বিশ্বকাপ এবং দুটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন এই কিংবদন্তি ব্যাটার।

খেলা বিভাগের আরও খবর

খেলা

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে নেই হাশিম আমলা, জানা গেছে বিসিবির সভা থেকে

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে আপাতত নেই দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা। গতকাল অনুষ্ঠিত বিসিবির ওয়ার্কিং কমিটির সভা থেকে এ ত…

সিলেট টেস্টে পাঁচ উইকেট পূর্ণ হাসান মাহমুদের, দেশের মাটিতে প্রথম ফাইফার
খেলা

সিলেট টেস্টে পাঁচ উইকেট পূর্ণ হাসান মাহমুদের, দেশের মাটিতে প্রথম ফাইফার

সিলেট টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে জোড়া আঘাত হানার পর এবার তিনি তুলে নিলেন পাঁচ উইকেট।…

খেলা

মেসির সম্মানে আপাতত কাউকে দেওয়া হচ্ছে না আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি, সিদ্ধান্ত স্কালোনির

লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনার জাতীয় দলের আইকনিক ১০ নম্বর জার্সিটি আপাতত ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। আর্জেন…

নতুন বলে প্রথম ওভারেই জোড়া আঘাত হাসান মাহমুদের, হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া রিভিউয়ে
খেলা

নতুন বলে প্রথম ওভারেই জোড়া আঘাত হাসান মাহমুদের, হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া রিভিউয়ে

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস বড় সংগ্রহের পথে এগোচ্ছিল। কিন্তু দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের পেসার হাসান…