…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

নতুন বলে প্রথম ওভারেই জোড়া আঘাত হাসান মাহমুদের, হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া রিভিউয়ে

নিজস্ব প্রতিবেদক
নতুন বলে প্রথম ওভারেই জোড়া আঘাত হাসান মাহমুদের, হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া রিভিউয়ে
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস বড় সংগ্রহের পথে এগোচ্ছিল। কিন্তু দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। নতুন বলে নিজের প্রথম ওভারেই তিনি তুলে নেন টানা দুই উইকেট।

দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৭২ ওভারে ৪ উইকেটে ২৪১ রান। প্রথম দিনে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল সফরকারীরা।

এরপর আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের ১৩১ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে বিপদ থেকে উদ্ধার করে। উইকহ্যাম ৬১ রান করে ফিরলেও জাঙ্গু সেঞ্চুরি তুলে নেন। দিনের শেষ দিকে জশুয়া গ্রিভসকে নিয়ে জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান জাঙ্গু।

দ্বিতীয় দিনের শুরুতে প্রথম দুই ওভারে রান আসে মাত্র ৬। এরপর নতুন বল হাতে পেয়ে নিজের প্রথম ওভারেই আঘাত হানেন হাসান। প্রথমে তিনি বোল্ড করেন সেঞ্চুরিয়ান জাঙ্গুকে। এই বাঁহাতি ব্যাটসম্যান ১৩৩ রানের ইনিংস খেলেন।

হাসানের পরের বলেই সফরকারী অধিনায়ক রোস্টন চেজ উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। টানা দুই বলে দুই উইকেট পেয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় হাসানের সামনে। তবে ওভারের শেষ বলে জশুয়া বিশপ রিভিউ নিয়ে বেঁচে যাওয়ায় হ্যাটট্রিক পূর্ণ হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৮৫ ওভার শেষে ৬ উইকেটে ২৭৭ রান।

খেলা বিভাগের আরও খবর

খেলা

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে নেই হাশিম আমলা, জানা গেছে বিসিবির সভা থেকে

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে আপাতত নেই দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা। গতকাল অনুষ্ঠিত বিসিবির ওয়ার্কিং কমিটির সভা থেকে এ ত…

সিলেট টেস্টে পাঁচ উইকেট পূর্ণ হাসান মাহমুদের, দেশের মাটিতে প্রথম ফাইফার
খেলা

সিলেট টেস্টে পাঁচ উইকেট পূর্ণ হাসান মাহমুদের, দেশের মাটিতে প্রথম ফাইফার

সিলেট টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে জোড়া আঘাত হানার পর এবার তিনি তুলে নিলেন পাঁচ উইকেট।…

খেলা

মেসির সম্মানে আপাতত কাউকে দেওয়া হচ্ছে না আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি, সিদ্ধান্ত স্কালোনির

লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনার জাতীয় দলের আইকনিক ১০ নম্বর জার্সিটি আপাতত ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। আর্জেন…

খেলা

ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজের দেশ অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন কিংবদন্তি ব্যাটার মাইক হাসি। বিশ…