…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে নেই হাশিম আমলা, জানা গেছে বিসিবির সভা থেকে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে আপাতত নেই দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা। গতকাল অনুষ্ঠিত বিসিবির ওয়ার্কিং কমিটির সভা থেকে এ তথ্য জানা গেছে। বোর্ড লম্বা সময়ের জন্য কাউকে এই দায়িত্ব দিতে চায় বলেই আমলাকে নিয়ে ভাবনা আপাতত এগোচ্ছে না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে সিরিজের শেষ টেস্ট চলছে। ঘরের মাঠের এই সিরিজ শুরুর আগে পরিবর্তন আনা হয়েছিল টাইগারদের কোচিং প্যানেলে। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। ব্যাটারদের ব্যর্থতায় অনেক দিন ধরেই সমালোচিত হচ্ছিলেন আশরাফুল, শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে দেয় বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনায় ছিলেন কয়েকজন। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাবেক একজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছিল।

চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে হাশিম আমলাকে ব্যাটিং পরামর্শক করার জন্য আলোচনা অনেকটা এগিয়েছিল বলেও জানা যায়। তবে বিসিবির সভার পর সেই সম্ভাবনা আপাতত নেই বলে জানা গেছে।

সভা থেকে জানা গেছে, বোর্ড লম্বা সময়ের জন্য কাউকে দায়িত্ব দিতে চায়। সব ঠিক হতে আরও মাস দুয়েক প্রয়োজন হলেও তাতে রাজি আছে বোর্ড। অর্থাৎ স্বল্প মেয়াদে পরামর্শক নিয়োগের বদলে পূর্ণ মেয়াদের কাঠামোর দিকেই ঝুঁকছে বিসিবি।

একই সভায় আলোচনা হয়েছে পূর্বাচল স্টেডিয়াম নিয়েও। সেখানে আগের পপুলারস কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। নতুন করে বিসিবি আবার বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান জানাবে বলে সভায় আলোচনা হয়েছে।

সভায় ডমেস্টিক থ্রির টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বরিশালের মাঠের কাজ দ্রুত শেষ করারও তাগিদ দেওয়া হয়েছে।

খেলা বিভাগের আরও খবর

সিলেট টেস্টে পাঁচ উইকেট পূর্ণ হাসান মাহমুদের, দেশের মাটিতে প্রথম ফাইফার
খেলা

সিলেট টেস্টে পাঁচ উইকেট পূর্ণ হাসান মাহমুদের, দেশের মাটিতে প্রথম ফাইফার

সিলেট টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে জোড়া আঘাত হানার পর এবার তিনি তুলে নিলেন পাঁচ উইকেট।…

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি লাইনে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান
খেলা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি লাইনে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাদমান ইসলাম। শেষ পর্যন্ত স্ট্রেচারে ক…

খেলা

সিলেট টেস্টের প্রথম দিনে জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরি, দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ ২৩৫/৪, চাপে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে শুরুতে আশা জাগালেও দিনশেষে হতাশা নিয়ে মাঠ ছে…

সিলেট টেস্টে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ১৮০/৪, হাসান ভাঙলেন ১৩১ রানের জুটি, সেঞ্চুরির পথে জাঙ্গু
খেলা

সিলেট টেস্টে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ১৮০/৪, হাসান ভাঙলেন ১৩১ রানের জুটি, সেঞ্চুরির পথে জাঙ্গু

সিলেট টেস্টে শুরুতে তিন উইকেট তুলে নিয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভি…