…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সিলেট টেস্টে পাঁচ উইকেট পূর্ণ হাসান মাহমুদের, দেশের মাটিতে প্রথম ফাইফার

নিজস্ব প্রতিবেদক
সিলেট টেস্টে পাঁচ উইকেট পূর্ণ হাসান মাহমুদের, দেশের মাটিতে প্রথম ফাইফার
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে জোড়া আঘাত হানার পর এবার তিনি তুলে নিলেন পাঁচ উইকেট।

এটি হাসান মাহমুদের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফাইফার। তবে দেশের মাটিতে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি তাঁর এবারই প্রথম।

গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। সিলেটে এবার সেই কীর্তির পুনরাবৃত্তি ঘটালেন তিনি।

দিনের শুরুতেই নতুন বলে জোড়া আঘাত হানেন হাসান। প্রথমে তিনি বোল্ড করেন সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে। পরের বলেই অধিনায়ক রোস্টন চেজকে ফেরান উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে।

টানা দুই বলে দুই উইকেট পেয়ে হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল হাসানের সামনে। কিন্তু জশুয়া বিশপ রিভিউ নিয়ে বেঁচে যাওয়ায় সেই সুযোগ পূর্ণ হয়নি।

তবে বিশপ বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁকে ফিরিয়েই পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান মাহমুদ।

এই ইনিংসে হাসানের পাঁচ শিকার হলেন কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রোস্টন চেজ ও জশুয়া বিশপ।

হাসানের পর মেহেদী হাসান মিরাজও পেয়েছেন সাফল্য। জাস্টিন গ্রিভসকে ফিরিয়েছেন এই অফস্পিনার। তাঁর হাত ধরেই এই ম্যাচে প্রথম উইকেটের দেখা পেলেন বাংলাদেশের কোনো স্পিনার।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিরোধ গড়েছিলেন গ্রিভস। তবে মিরাজের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে লাইন মিস করেন এই ব্যাটসম্যান; বল খুব বেশি টার্ন না করেই সোজা গিয়ে আঘাত করে অফ স্টাম্পে। ৫১ রান করে থামে গ্রিভসের ইনিংস।

খেলা বিভাগের আরও খবর

খেলা

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে নেই হাশিম আমলা, জানা গেছে বিসিবির সভা থেকে

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে আপাতত নেই দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা। গতকাল অনুষ্ঠিত বিসিবির ওয়ার্কিং কমিটির সভা থেকে এ ত…

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি লাইনে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান
খেলা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি লাইনে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাদমান ইসলাম। শেষ পর্যন্ত স্ট্রেচারে ক…

খেলা

সিলেট টেস্টের প্রথম দিনে জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরি, দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ ২৩৫/৪, চাপে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে শুরুতে আশা জাগালেও দিনশেষে হতাশা নিয়ে মাঠ ছে…

সিলেট টেস্টে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ১৮০/৪, হাসান ভাঙলেন ১৩১ রানের জুটি, সেঞ্চুরির পথে জাঙ্গু
খেলা

সিলেট টেস্টে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ১৮০/৪, হাসান ভাঙলেন ১৩১ রানের জুটি, সেঞ্চুরির পথে জাঙ্গু

সিলেট টেস্টে শুরুতে তিন উইকেট তুলে নিয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভি…