…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাজেক সড়ক অবরোধে বনানী বনবিহারের ৬ ও ৭ নভেম্বরের কঠিন চীবর দানোৎসব বাতিল

নিজস্ব প্রতিবেদক
সাজেক সড়ক অবরোধে বনানী বনবিহারের ৬ ও ৭ নভেম্বরের কঠিন চীবর দানোৎসব বাতিল
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান সড়ক অবরোধের কারণে একটি বিহারের কঠিন চীবর দানোৎসব বাতিল করা হয়েছে। সাজেক বনানী বনবিহারের ৬ ও ৭ নভেম্বরের অনুষ্ঠান বাতিলের কথা জানিয়েছে আয়োজক কমিটি।

প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাজেকের বৌদ্ধ বিহারগুলোতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলমান পরিস্থিতিতে যাতায়াতব্যবস্থা ব্যাহত হওয়ায় ভিক্ষু-শ্রমণ, দায়ক-দায়িকা ও দূরদূরান্ত থেকে আসা মানুষের অংশগ্রহণ সম্ভব না হওয়ায় বনানী বনবিহারের কর্মসূচি বাতিল করা হয়েছে।

সাজেক বনানী বনবিহার কঠিন চীবর দান উদ্‌যাপন কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সাজেকের পরিস্থিতি বিবেচনায় অনিবার্য কারণে ৬ ও ৭ নভেম্বরের কঠিন চীবর দান উৎসবের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

গত ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। গত ১ নভেম্বর একদিনের জন্য অবরোধ শিথিলের পর ২ নভেম্বর থেকে চতুর্থ দফায় অবরোধ শুরু হয়, যা শুক্রবারও অব্যাহত রয়েছে। অবরোধের কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

এদিকে গত বুধবার থেকে কৃষিপণ্যের পরিবহন ও শিক্ষার্থীদের বহনকারী যান অবরোধের আওতামুক্ত ঘোষণা দিয়েছে অবরোধকারীরা।

সাজেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, মন্ত্রণালয়কে সেসব জানানোর সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

জাতীয় বিভাগের আরও খবর

রাজবাড়ীর পদ্মায় জেলে চুন্নুর জালে ১৪ কেজির বাগাড়, বিক্রি কেজি ১ হাজার ৫০ টাকায়
জাতীয়

রাজবাড়ীর পদ্মায় জেলে চুন্নুর জালে ১৪ কেজির বাগাড়, বিক্রি কেজি ১ হাজার ৫০ টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে চুন্নুর জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটির দাম ধরা হয়েছিল ১৫ হাজার টাকা।…

সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় চালু ৮৮ পোশাক কারখানা, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় চালু ৮৮ পোশাক কারখানা, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চালু রয়েছে ৮৮টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। …

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে পাঁচ ঘণ্টার সংঘর্ষে আহত শতাধিক, মোবাইল দোকানের বাগবিতণ্ডা থেকে সূত্রপাত
জাতীয়

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে পাঁচ ঘণ্টার সংঘর্ষে আহত শতাধিক, মোবাইল দোকানের বাগবিতণ্ডা থেকে সূত্রপাত

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন…

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চলবে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন
জাতীয়

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চলবে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন

পাবনা-ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেন চলাচল…