…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

এনআইডি সংশোধনের আবেদনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর, উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
এনআইডি সংশোধনের আবেদনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর, উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়ম চালু হলে আবেদনকারীকে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে এনআইডি সংশোধনের আবেদন করতে হবে।

নতুন ব্যবস্থায় অন্যের নামে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে আবেদন করার সুযোগ থাকবে না। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

কর্মকর্তারা জানান, এ ব্যবস্থা চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করছে নির্বাচন কমিশন। মোবাইল নম্বরের মালিকানা যাচাইয়ে সংস্থা দুটির মধ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, বর্তমানে একটি মোবাইল নম্বর ব্যবহার করে সর্বোচ্চ আটটি এনআইডি সংশোধনের আবেদন করা যায়। নতুন ব্যবস্থা চালু হলে একটি নম্বর দিয়ে শুধু ওই নম্বরের মালিকের এনআইডি সংশোধনের আবেদন করা যাবে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীর পরিচয় ও মোবাইল নম্বরের মালিকানা যাচাই করা হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে প্রবাসীদের জন্য এ নিয়মের আওতায় আলাদা কোনো ব্যবস্থা রাখা যায় কিনা, তা ভাবছে নির্বাচন কমিশন বলে জানা গেছে।

প্রযুক্তি বিভাগের আরও খবর

ব্লুটুথে আসছে হাই ডেটা থ্রুপুট, গতি বাড়বে ২ থেকে ৭ দশমিক ৫ মেগাবিটে
প্রযুক্তি

ব্লুটুথে আসছে হাই ডেটা থ্রুপুট, গতি বাড়বে ২ থেকে ৭ দশমিক ৫ মেগাবিটে

ব্লুটুথে তথ্য আদান-প্রদানের গতি প্রায় চার গুণ বাড়াতে নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)।…

এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প, নজরে স্থানীয় সমস্যার প্রযুক্তি-সমাধান
প্রযুক্তি

এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প, নজরে স্থানীয় সমস্যার প্রযুক্তি-সমাধান

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ১৬টি প্রকল্প উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষা…

প্রযুক্তি

ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ আনল বাংলালিংক

ডেলিভারি পার্টনারদের বিশেষ মোবাইল প্যাকেজ দিতে দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। …

প্রযুক্তি

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: এআই বিজনেস সামিটে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী হিসেবে নয়, বরং এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দ…