…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চাঁদপুরে শহীদ মিনার প্রাঙ্গণে ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভে আগুন, ১৫-২০ মিনিটে নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে শহীদ মিনার প্রাঙ্গণে ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভে আগুন, ১৫-২০ মিনিটে নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নির্মিত ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

স্থানীয়রা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ মামুন জানান, টায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভটিতে। তবে তাঁদের দল ঘটনাস্থলে পৌঁছে ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

স্থানীয়রা জানান, মঞ্চটির স্তম্ভ ও বেদির বিভিন্ন অংশে আগুনে পোড়ার চিহ্ন দেখা গেছে।

স্থানীয়দের ভাষ্য, কে বা কারা আগুন দেওয়ার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এই ঘটনায় কে বা কারা জড়িত এবং কী কারণে এই অগ্নিসংযোগ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতীয় বিভাগের আরও খবর

নওগাঁয় সিজারের পর যমজের এক নবজাতক উধাও: বলাকা ক্লিনিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবার
জাতীয়

নওগাঁয় সিজারের পর যমজের এক নবজাতক উধাও: বলাকা ক্লিনিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবার

নওগাঁয় সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর নবজাতকের কোনো খোঁজ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাবা শান্…

ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুটের পরিকল্পনা, চলছে বিস্তারিত নকশার কাজ
জাতীয়

ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুটের পরিকল্পনা, চলছে বিস্তারিত নকশার কাজ

রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে; এখন রুট দুটির বিস্তারিত …

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ যাচ্ছে গ্রামের বাড়ি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি
জাতীয়

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ যাচ্ছে গ্রামের বাড়ি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় ন…

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে তদন্তে পুলিশ
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে তদন্তে পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকা…